Wednesday, May 20, 2026

বালুরঘাট জেলা হাসপাতালকে সেরার শিরোপা স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

বালুরঘাট জেলা হাসপাতালকে সেরার শিরোপা দিল স্বাস্থ্যমন্ত্রক। রাজ্যের মধ্যে সেরা এই হাসপাতালকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তিনটি প্রকল্পে পাশ করে খেতাব এসেছে জেলা হাসপাতালে। লাকশা, মুসকান, এনকিউএএস প্রকল্পের ১৬ টি বিভাগে কোয়ালিটি সার্টিফিকেটও দেওয়া হয়েছে শুক্রবার। সাফল্যের পুরস্কার হিসেবে ৯০ লক্ষ করে তিন বছরে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে হাসপাতালকে। সেই টাকায় পরিকাঠামো উন্নয়ন করতে চায় কর্তৃপক্ষ।

সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন, গত বছর বালুরঘাট জেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রকের টিম পরিদর্শন করেছিল। তাঁদের রিপোর্টে তিনটি প্রকল্পে দেশে সেরার তকমা পেয়েছে বালুরঘাট হাসপাতাল। তিন প্রকল্পে হাসপাতালের প্রসূতি, শিশু, এমার্জেন্সি, সহ ১৬ টি বিভাগে কোয়ালিটি সার্টিফিকেটও পেয়েছি আমরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুদীপ দাসের নেতৃত্বে আমাদের টিম খুব ভালো কাজ করছে। এই সার্টিফিকেট আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে।
হাসপাতাল সূত্রে গিয়েছে, গত বছর ২৫ থেকে ২৭ মে স্বাস্থ্যমন্ত্রকের টিম পরিদর্শন করে। তিনদিন ধরে হাসপাতালের সমস্ত বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধিরা। রোগীদের সঙ্গে পরিষেবা নিয়ে কথা বলে রিপোর্ট দিয়েছিলেন তাঁরা। এনকিউএএস প্রকল্পে হাসপাতালের সব বিভাগের চিকিৎসা পরিষেবার পরিকাঠামো, গুণগত মান ও অন্যান্য বিষয় যাচাই করা হয়। লাকশা প্রকল্পে হাসপাতালের প্রসূতি বিভাগ এবং মুসকান প্রকল্পে শিশু বিভাগের সবদিক খতিয়ে দেখা হয়েছিল। সেই বিভাগে রোগীদের পরিষেবা কেমন, অভিযোগের রিপোর্ট, চিকিৎসকদের ভূমিকা ইত্যাদি বিষয় দেখে নম্বর দেয় কেন্দ্রীয় প্রতিনিধি টিম। জেলা হাসপাতাল তিনটি প্রকল্পে যথাক্রমে ৯৬, ৯৪ ও ৯৩ শতাংশ নম্বর পেয়েছে। অন্যদিকে, শুধুমাত্র এনকিউএএস প্রকল্পে নদীয়ার পানিঘাটা হাসপাতাল ৬ টি বিভাগে ৭৯.১৮ পেয়েছে।

সেই রিপোর্টের ভিত্তিতে এই পুরস্কার।হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত দাসের ভালো কাজ হয়েছে। এই সাফল্য আগামী দিনে তাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। এই অর্থ হাসপাতালের উন্নয়নের জন্য ব্যবহার করা হবে বলে তিনি জানান।

 

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...