Monday, March 16, 2026

প্রকাশ্যে এল ডুরান্ড কাপের দিনক্ষণ, কবে থেকে শুরু ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট ?

Date:

Share post:

অবশেষে প্রকাশ্যে এল ডুরান্ড কাপের দিনক্ষণ। ২৭ জুলাই থেকে শুরু হতে চলা ডুরান্ডের হাত ধরেই শুরু হতে চলেছে আসন্ন ফুটবলের মরশুম। প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে ২৪ টি জল। ফাইনাল ৩১ আগস্ট। কলকাতা-সহ দেশের চারটি শহরে হবে দেশে ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা।

গত পাঁচ বছর ধরে কলকাতায় হচ্ছে ডুরান্ড কাপের ম্যাচ। এবারও কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার উদ্বোধন। টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল। ২৪টি দলের মধ্যে রয়েছে আইএসএলে খেলা ১৩টি দল। আইলিগে খেলা চারটি দলও অংশ নেবে ডুরান্ডে। রাজ্যের লিগ থেকে দু’টি, সেনাবাহিনী থেকে তিনটি ও বিদেশি দু’টি দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। এই ২৪টি দলকে ছ’টি গ্রুপে ভাগ করা হবে। লিগ ও নকআউট পর্ব মিলিয়ে মোট ৪৩টি ম্যাচ হবে ডুরান্ডে। ছ’টি গ্রুপের মধ্যে কলকাতায় হবে তিনটি গ্রুপের খেলায়। বাকি তিনটি মাঠের প্রতিটিতে একটি করে গ্রুপের খেলা হবে। এবার কলকাতার পাশাপাশি কোকরাঝাড়, শিলং ও জামশেদপুরে হবে ডুরান্ড কাপের ম্যাচ। জামশেদপুর ও শিলংয়ে এ বারই প্রথম ডুরান্ড কাপের ম্যাচ হবে।

আরও পড়ুন- দলবদলে চমক মোহনবাগানের, বাগানে সই টম অলড্রেড-এর


spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...