Sunday, June 28, 2026

লিগের প্রথম ম্যাচেই ধাক্কা খেল মোহনবাগান

Date:

Share post:

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের প্রথম ম্যাচের ধাক্কা খেল মোহনবাগান। নতুন মরশুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই হোঁচট খেল বাগান ব্রিগেড। বারাকপুর স্টেডিয়ামে ভবানীপুরের সঙ্গে ১-১ ড্র করল সবুজ-মেরুনের রিজার্ভ দল।

ম্যাচে দাপট ছিল ভবানীপুরেরই। সহজ সুযোগ নষ্ট না করলে জিতেন মুর্মু একাই হ্যাটট্রিক করতে পারতেন। মোহনবাগান রক্ষণ আগাগোড়া ছিল নড়বড়ে। সুহেল ভাট, টাইসন সিংরাও সুযোগ কাজে লাগাতে পারেননি। অথচ, ম্যাচের ১০ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে শিবাজিৎ সিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান। এক্ষেত্রে ভবানীপুর গোলকিপার শঙ্কর রায় দায়ী। পরে তাঁকে তুলে প্রিয়ন্ত সিংকে গোলে খেলান ভবানীপুর কোচ শাহিদ রামন। পিছিয়ে পড়ার ১৭ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ভবানীপুর। সবুজ-মেরুন রক্ষণের ভুলে গোল করেন জিতেন। ম্যাচের বাকি সময়ে আর গোল হয়নি। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রস্তুতির অভাব স্পষ্ট।

এই ম্যাচের পর বাগান কোচ ডেগি কার্ডোজো বললেন, ‘‘অনুশীলনের পর্যাপ্ত সুযোগ পাওয়া যায়নি। পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’’ রেফারিং নিয়ে অভিযোগ করেন ভবানীপুর কোচ।

আরও পড়ুন- যোগাসনে দূরন্ত সাফল্য সিঙ্গুরের মেয়ে নেহা বাগের


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...