Sunday, May 17, 2026

ক্রিকেট খেলা নিয়ে বিবাদ, গুজরাটে গণপিটুনিতে খুন যুবক

Date:

Share post:

গণপিটুনির ঘটনায় দুজনকে গ্রেফতার করল গুজরাটের পুলিশ। ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে ২২ জুন। সেই ঘটনায় আহত হয় আরও দুই যুবক। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আনন্দ গ্রামীণ থানার পুলিশ। খোদ মোদির রাজ্যে গণপিটুনির পরেও নীরব বিজেপি প্রশাসন। যে বিজেপিকে বাংলায় সোচ্চার হতে দেখা যায় পান থেকে চুন খসলে, সেই বিজেপিই গুজরাটের ঘটনায় নীরব।

আনন্দের চিখোদ্রা গ্রামে একটি ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। সেই বিবাদে একদল লোক চড়াও হয় এক যুবকের উপর। তাঁকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে সলমন ভোহরা নামে এক যুবক। মত্ত যুবকদের মারে সেখানেই প্রায় আধমরা হয়ে যান।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে থেকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, শুধুমাত্র গণপিটুনি নয়, পিঠের দিকে একটি ছুরির আঘাতও ছিল। কিডনিতে আঘাতের কারণে মৃত্যু হয় দু মাস আগে বিয়ে হওয়া সলমনের।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...