Thursday, March 12, 2026

জেল থেকে বেরিয়ে শপথ অমৃতপালের, অনুমতি দিল আদালত

Date:

Share post:

খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংকে সংসদে শপথ গ্রহণের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত। চারদিনের প্যারোলে মুক্ত হয়ে শুক্রবার তিনি শপথ নিতে পারেন বলে অনুমান পরিবারের। পঞ্জাবের খাদুর সাহিব কেন্দ্রের সংসদ পদে যেদিন অমৃতপাল শপথ নিতে পারেন, সেই দিনই প্যারোলে মুক্ত হয়ে শপথ নিতে পারেন জম্মু ও কাশ্মীরের আরেক জেলবন্দি নির্দল প্রার্থী ইঞ্জিনিয়ার রশিদও।

পঞ্জাবের ওয়ারিশ দে পঞ্জাব দলের প্রার্থী হিসাবে লড়াই করে খাদুর সাহিব কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন অমৃতপাল সিং। গোটা নির্বাচন প্রক্রিয়ায় তাঁর হয়ে তাঁর পরিবার প্রচার চালিয়েছে। খালিস্তান পন্থী নেতা অসমের ডিব্রুগড়ে জেলবন্দি হয়ে মনোনয়ন থেকে ভোটের ফল, কোনওটিই চাক্ষুষ করতে পারেননি। আবার তাঁকেও দেখতে পাননি মানুষ। এবার সেই অমৃতপালই সাংসদ হিসাবে শপথ নেবেন লোকসভায়।

আদালত তাঁর চারদিনের প্যারোল মঞ্জুর করেছে। ৫ জুলাই তাঁর শপথ গ্রহণের সম্ভাবনা। কাশ্মীরের বারামুল্লা কেন্দ্রের জয়ী নির্দল প্রার্থী রশিদও ওই দিনই শপথ নিতে পারেন। শপথের দিন নির্ভর করছে স্পিকার ওম বিড়লার অনুমতির উপর।

spot_img

Related articles

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতারি এড়াতে হাই কোর্টে শামিম, কী বললেন বিচারপতি

খোলসের আড়াল ছেড়ে বেরিয়ে নিজেই আদালতের দ্বারস্থ বামপন্থী আইনজীবী ফিরদৌস শামিম (Firdous Shamim)। এক জুনিয়র সহকর্মী আইনজীবীকে যৌন...

ভারতীয় জাহাজকে আদৌ কি ছাড়পত্র দিয়েছে ইরান, প্রশ্ন জিইয়ে রাখলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারতের জ্বালানি সংকট। ঠিক যখন বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে, তখন...

বস্তারে কোটি টাকার সোনা-নগদসহ ১০৮ মাওবাদীর আত্মসমর্পণ

আত্মসমর্পণ করলেন ১০৮ জন মাওবাদী! মাথার মিলিত দাম ছিল ৩ কোটি ৬১ লক্ষ, এছাড়া উদ্ধার হয়েছে এক কেজি...

বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি

চূড়ান্ত গাফিলতির নিদর্শন! সরকারি চাকরি পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) হাতে পেয়ে হতভম্ব বিহারের এক যুবকের। রীতেশ কুমার...