Saturday, March 14, 2026

চম্পাইয়ের ইস্তফা! পাঁচ মাস পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত

Date:

Share post:

জামিনে মুক্তির পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরছেন হেমন্ত সোরেন। সূত্রের খবর এমনটাই। হেমন্ত সোরেনের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন চম্পাই সোরেন। এরপর বুধবার রাজ্যপালের কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। সেই সঙ্গেই ঝাড়খণ্ডে সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি পেশ করেছেন হেমন্ত সোরেন। উল্লেখ্য, গত মাসেই জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্য়মন্ত্রী হেমন্ত। তার পরেই সম্ভবত পুরনো কুর্সিতে ফিরতে চলেছেন তিনি।

বুধবার সন্ধে সাতটা নাগাদ রাজভবনে পৌঁছন চম্পাই সোরেন (Champai Soren)। রাজ্যপাল সিভি রাধাকৃষ্ণনের কাছে ইস্তফা জমা দেন। ইস্তফাপত্র গৃহীত হওয়ার পরেই সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে দাবি জানান জেএমএম নেতা হেমন্ত।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্তকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রিত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি। হেমন্তের অনুপস্থিতিতে চম্পইকে মুখ্যমন্ত্রী মনোনীত করেন জেএমএম নেতৃত্ব। পাঁচ মাস রাঁচীর বিরসা মুন্ডা জেলে বন্দি থাকার পরে গত ২৮ জুন ঝাড়খণ্ড হাই কোর্টের নির্দেশে মুক্তি পান হেমন্ত।

আরও পড়ুন- গণপিটুনির ঘটনা আটকাতে কড়া পদক্ষেপ রাজ্যের, জারি একগুচ্ছ নির্দেশিকা

 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...