Thursday, May 14, 2026

মিলল না রেহাই! অবশেষে পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত

Date:

Share post:

গা ঢাকা দিয়েও মিলল না স্বস্তি! শেষমেশ রাজ্য পুলিশের প্রচেষ্টায় গ্রেফতার আড়িয়াদহকাণ্ডের (Ariadaha) মূল অভিযুক্ত জয়ন্ত সিং (Jayanta Singh)। ঘটনার পর চারদিন ধরে পলাতক ছিলেন জয়ন্ত। বৃহস্পতিবার সকালে তিনি বেলঘরিয়া (Belgharia) থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে থানায় নিয়ে গিয়ে পুলিশ তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, এদিন এক পরিচিতের সঙ্গে দেখা করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দেখা করতে আসেন জয়ন্ত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ডানলপ ISI-এর কাছ থেকে তাঁকে গ্রেফতার করে। এদিন গ্রেফতারের পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে জয়ন্তর শারিরীক পরীক্ষা করা হয়। ইতিমধ্যে ঘটনায় জয়ন্ত-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত সোমবার বেলঘরিয়ার আড়িয়াদহের বাসিন্দা এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজার সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে পাড়ারই ছেলেদের বচসা হয়। সাময়িকভাবে বিষয়টা মিটেও যায়। সোমবার সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন সায়নদীপ। অভিযোগ, তখন ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও। মারের চোটে সায়নদীপের দাঁত ভেঙে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে জয়ন্ত সিংয়ের নাম।

তারপর থেকেই ফেরার ছিলেন জয়ন্ত। অবশেষে বৃহস্পতিবার সকালে জয়ন্তকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। আজই অভিযুক্তকে ব্যারাকপুরে আদালতে তোলা হবে বলে খবর।


Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...