Sunday, May 17, 2026

বেপাত্তা ভোলে বাবার প্রতি বাড়ছে ক্ষোভ, ‘ঐশ্বরিক’ ক্ষমতা থাকলে লুকিয়ে কেন!

Date:

Share post:

হাথরাসের ঘটনায় (Hathras Stampede Incident) দুদিন কেটে গেলেও এখনও বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু। সত্যিই শক্তি থাকে, হাসপাতালে এসে আহতদের সুস্থ করে তুলুন! ভক্তদের বিশ্বাস এখন বদলে গেছে ক্ষোভে। নারায়ণ সাকার হরি ওরফে ‘ভোলে বাবা’র (Bhole baba) আশ্রম তন্ন তন্ন করে খুঁজেও তাঁর সন্ধান মেলেনি। ঘটনার প্রায় ঊনত্রিশ ঘণ্টা বাদে ভোলে বাবার দাবি, তিনি নাকি নির্দোষ। ‘সৎসঙ্গ’ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে তাই এড়িয়েছেন। ক্ষোভ বাড়তে শুরু করেছে ভক্তদের একাংশের মধ্যে। বুধবারেও সেই ক্ষোভের আঁচ দেখা গিয়েছে হাথরসের বেশ কিছু জায়গায়। বৃহস্পতিতেও ছবিটা এতটুকু বদলাইনি।

ধর্ম গুরুর কাছে আশীর্বাদ চাইতে গিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হবে সেটা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ভক্তরা। কেউ পুরো পরিবারকে হারিয়েছেন, কেউ এক নিমেষে অনাথ হয়ে গেছেন। কিন্তু যিনি রক্ষা করবেন বলে কথা দিয়েছিলেন সেই ভোলে বাবা কোথায়? কেউ সন্তানহারা, কেউ লাশের ভিড়ে খুঁজে বেড়াচ্ছেন স্বজনকে। এই ছবিটা যত স্পষ্ট হচ্ছে ততই টাল খাচ্ছে ভোলেবাবার ভক্তদের বিশ্বাস, তীব্র হচ্ছে ক্ষোভ। ভক্তদের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, যাঁর প্রতি এত আস্থা, বিশ্বাস, ভরসা তাঁদের, এ রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তিনি কেন সাহায্যের জন্য এগিয়ে আসছেন না? তাঁদের কথায় ‘যদি বাবার সত্যিই শক্তি থাকে, তা হলে আমাদের এসে বাঁচান, সুস্থ করে তুলুন!” মঙ্গলবার হাথরাসে পদপিষ্টের (Hathras Stampede Incident) ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২১। আশ্রমে তল্লাশি চালিয়ে ১২ জনকে আটক করা হলেও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।

 

 

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...