Friday, June 19, 2026

ভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরকাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। আদালত সূত্রে জানা গিয়েছে, তপন মিদ্যা নামে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এক বিজেপি নেতার বিরুদ্ধে গত তিন বছরে ২৬টি ফৌজদারি মামলা রুজু করে পুলিশ। এখনও পর্যন্ত ১৫টি চার্জশিটও জমা করেছে তারা। কিন্তু সম্প্রতি ধৃতের আইনজীবী অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর নেই। তা-ও একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার পর একের পর এক মামলায় তাঁকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। ঠিক কতগুলো মামলায় অভিযোগ রয়েছে, তা নিয়ে রিপোর্ট তলব করা হয় আদালতের তরফে। ভূপতিনগর থানার তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছিল আদালতে। কিন্তু সেই রিপোর্ট দেখে অসন্তোষ প্রকাশ করে আদালত।

এরপর ভূপতিনগর নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় এনআইএ।দায়ের করা মামলায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অভিযোগ করে, ভূপতিনগরে দুই অভিযুক্তকে গ্রেফতার করার পর তাঁদের হামলার শিকার হতে হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবিষয়ে ভূপতিনগর থানায় এফআইআর দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। বৃহস্পতিবার সেই মামলাতেই চার্জশিট পেশ করেছে এনআইএ। দেড় বছর পর চার্জশিট পেশ করল NIA।

প্রসঙ্গত, গত ২০২২ সালে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাডি়তে বিস্ফোরণের ঘটনায় ২০ জন বিজেপি নেতার নামে মামলা করেছিল পুলিশ৷ ভুয়ো মামলায় তাদের ফাঁসানো হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই বিজেপি নেতারা৷ ভূপতিনগরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ আক্রান্ত হওয়ার ঘটনা শুধু রাজ্য রাজনীতিতে নয়, সর্বভারতীয় ক্ষেত্রে আলোচনার কেন্দ্র হয়ে ওঠে ৷

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...