Tuesday, June 23, 2026

বিহারে ফের সেতু বিপর্যয়, ১৭ দিনের ভাঙলো ১২ সেতু!

Date:

Share post:

একের পর এক সেতু ভাঙার খবরে শিরোনামে বিহার। এবার সারন জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি ভেঙে পড়েছে। গত ২৪ ঘণ্টায় এক জেলায় তিনটি সেতু বিপর্যয়ের ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। পরিসংখ্যান আরও ভয়ংকর। ১৭ দিনে বিহারে ভেঙেছে ১২টি ব্রিজ! কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় শুরু হয়েছে তদন্ত।

বৃহস্পতিবারের সেতু ভাঙার বেশ কিছু ছবি এবং ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে নদীর ওপর নির্মিত সেতু মাঝ বরাবর ভেঙে গেছে। সারন এবং সিওয়ান জেলার মাঝে সংযোগ রক্ষাকারী এই রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। জানা গেছে সেতুটি ১৫ বছরের পুরনো। এখনও পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। গত ১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। সেই শুরু তারপর থেকে চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফ্‌ফরপুরে সেতু ভেঙেছে। এই পরিস্থিতিতে নীতীশ কুমার নির্দেশ দিয়েছেন অবিলম্বে রাজ্যের সমস্ত পুরনো সেতুগুলিতে সমীক্ষা চালাতে হবে। সেইসঙ্গে প্রয়োজনীয় মেরামত করতে হবে।বিহারে এমন সেতু ভাঙার ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করা হয়েছে বলে খবর।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...