Friday, February 27, 2026

দারিদ্র্যের সঙ্গে লড়াই শেষ উত্তমের নায়িকার, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা

Date:

Share post:

রুপোলি জগতে নক্ষত্র পতন। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী স্মৃতিরেখা বিশ্বাস (Smritirekha Biswas)। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রেই বাংলা ও হিন্দি ছবির জগতে পরিচিত অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।

স্মৃতিরেখার জন্ম অবিভক্ত বাংলার খুলনা জেলায়। শিশুশিল্পী হিসেবে তিরিশের দশকে তাঁর রুপোলি পর্দায় আত্মপ্রকাশ। কাজ করেছেন প্রায় তিন দশক। উত্তমকুমার(Uttam Kumar), বিশ্বজিৎ, কিশোরকুমার (Kishore Kumar) থেকে দেব আনন্দ পর্যন্ত তাবড় নায়কের সঙ্গে পর্দায় দেখা গিয়েছে তাঁকে। মৃণাল সেন (Mrinal Sen) থেকে শুরু করে রাজ কাপুরের (RK) মতো পরিচালকদের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন। ১৯৪৪ সালে ‘সন্ধ্যা’ ছবিতে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসাবে তাঁর কাজ শুরু। তার ঠিক ৬ বছর পরে উত্তম কুমার অভিনীত ‘মর্যাদা’ ছবিতেও অভিনয় করেন স্মৃতি। বাংলায় তাঁর শেষ ছবি ‘নীল আকাশের নীচে’।

স্মৃতিরেখার প্রথম হিন্দি ছবি ‘মডার্ন গার্ল’। ‘নেক দিল’, ‘অপরাজিতা’র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি। এইসময় পরিচালক-প্রযোজক এসডি নারাং-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। জীবনের শেষ দিনগুলোতে দারিদ্রতার সঙ্গে কঠিন লড়াই করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। নাসিকে এক কামরার ছোট্ট ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের অনেকেই।

spot_img

Related articles

২৯৪ নয়, ২৫০ বিধানসভা কেন্দ্র ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রা: জুড়ল হাই কোর্টের শর্ত

নিছক দলীয় কর্মীদের সংগঠিত করতে যে যাত্রাকে পরিবর্তন যাত্রা নাম দিয়ে গোটা রাজ্য ঘোরানোর দাবি ঘটা করে করছেন...

জয়ের হ্যাটট্রিক অধরাই, জামশেদপুরের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের

দুপুরের ভূমিকম্পে কেঁপে উঠছিল কলকাতা, সন্ধ্যায় জামশেদপুরের বিরুদ্ধে কেঁপে গেল ইস্টবেঙ্গল। প্রথম দু ম্যাচ জয়ের পরই হারের মুখ...

কলকাতায় ভূমিকম্পের জেরে রাস্তায় ধস, বেহালায় ৪০ ফুট ফাটল ঘিরে আতঙ্ক

ভূমিকম্পের (Kolkata Earthquake) জেরে কলকাতায় রাস্তায় বিরাট ফাটল। বেহালার (behala road crack) পর্ণশ্রী এলাকার ১৩২ নম্বর ওয়ার্ডে সাগর...

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...