Friday, May 15, 2026

সরকারি জমি জবরদখলে দিল্লি থেকে গ্রেফতার শিলিগুড়ির নেতা

Date:

Share post:

সরকারি জমি দখলে এবার কড়া পদক্ষেপ পুলিশের । রাজধানীতে গা ঢাকা দেওয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার এক নেতা গৌতম গোস্বামীকে (Gautam Goswami)গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জমি জবরদখল নিয়ে নবান্ন (Nabanna)থেকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন দল রং নির্বিশেষে পুলিশ ব্যবস্থা নেবে। অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না। এরপরই পদক্ষেপ পুলিশের।

সূত্রের খবর জমি দুর্নীতি কাণ্ডে দেবাশিস প্রামাণিক নামে এক নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন গৌতম। প্রথমে শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন তারপর সেখান থেকে হায়দরাবাদ পালিয়ে যান বলে অভিযোগ। সেখান থেকে বেঙ্গালুরু হয়ে সোজা দিল্লি গিয়ে আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে এই খবর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে পৌঁছয়। এরপরই দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...