Tuesday, June 2, 2026

বাতিল করবেন না পুরো প্রক্রিয়া: সুপ্রিম কোর্টে NEET-আবেদন কেন্দ্রের

Date:

Share post:

দুর্নীতির জালে জড়িয়ে পড়া NEET ২০২৪ পুরোপুরি বাতিলের বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে আবেদন কেন্দ্রের। এই প্রসঙ্গে সিবিআই তদন্তের কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে প্রায় ২০ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের আশঙ্কার দাবি করা হয় কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে। সেই সঙ্গে NEET পরীক্ষার দুর্নীতিকে বিরাট বড় আকারের কোনও দুর্নীতি বলেই আদালতে স্বীকার করেনি ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রক।

ব্যাপক দুর্নীতি ও গোটা এনটিএ পরীক্ষা ব্যবস্থার গলদকে চোখে আঙুল দিয়ে তুলে ধরে NEET ২০২৪ বাতিল করার আবেদন করা হয় পরীক্ষার্থীদের একটা বড় অংশের তরফে। সেই সঙ্গে বিরোধীরাও দাবি করেন এনটিএ-র অবলুপ্তির। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে NEET দুর্নীতি মামলায় গোটা পরীক্ষা বাতিলের বিপক্ষে সওয়াল করা হয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।

আদালতে কেন্দ্রের দাবি, এই পরীক্ষার দুর্নীতির তদন্ত ইতিমধ্যেই সিবিআই করছে। সেই সঙ্গে তাঁদের দাবি বিরাট বড় কোনও দুর্নীতির প্রমাণ না পেয়ে পরীক্ষা বাতিল অনুচিত। এভাবে পরীক্ষা বাতিল হলে কয়েক লক্ষ পরীক্ষার্থী যারা সৎ পথে পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের জন্য বিপদের হয়ে দাঁড়াবে, দাবি কেন্দ্রের। শুক্রবার এই মামলার কোনও শুনানি ছিল না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৮ জুলাই NEET বাতিলের একাধিক মামলা শুনবেন।

Related articles

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...

“আমার ভরণপোষণের দায়িত্ব নিয়েছিল…” সুস্মিতার সঙ্গে সম্পর্ক নিয়ে অকপট ললিত

বছর চারেক আগে প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির(Lalit Modi) সঙ্গে সুস্মিতা সেনের(Sushmita Sen) সম্পর্ক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়।...

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...