Tuesday, May 19, 2026

কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের না-ফাটা বোমা

Date:

Share post:

ঝাড়গ্রামের গোপিবল্লভপুরে শেষ হল এক অধ্যায়ের। রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড ও বায়ুসেনার তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের না ফাটা বোমা। প্রায় সাতদিন ধরে জেলা প্রশাসন চূড়ান্ত নিরাপত্তার সঙ্গে পাহারা দিয়েছিল বোমাটি। শুক্রবার বোমাটি নিষ্ক্রিয় করায় ইতিহাসের নেতিবাচক বিশ্বযুদ্ধের এক অধ্যায়ের অবসান হল।

গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক (বোমা) জাতীয় সরঞ্জাম।

পরে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে না ফাটা বোমা। অবশেষে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল সেই বোমা। শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তির্ণ এলাকাতে বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটানো হয়। এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।

Related articles

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...