Wednesday, March 11, 2026

আগামিকাল কোপার কোয়ার্টারে নামছে ব্রাজিল, সামনে উরুগুয়ে

Date:

Share post:

আগামিকাল কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনালে নামছে ব্রাজিল। সেলাকাওদের সামনে কঠিন প্রতিপক্ষ উরুগুয়ে। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াইয়ের সামনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে ছ’টায় সেলেকাওদের সামনে লুইস সুয়ারেজদের উরুগুয়ে। এবারের কোপায় দাপটে সব ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে নক আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে মার্সেলো বিয়েলসার দল। ডোরিভাল জুনিয়রের ব্রাজিল সেখানে অপরাজিত থাকলেও প্যারাগুয়ের বিরুদ্ধে একটিমাত্র ম্যাচই জিতেছে। নেইমার পর্ব পিছনে ফেলে তরুণদের নিয়ে নতুন দল গড়ে তোলার কাজ করছেন ব্রাজিল কোচ।

কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিলের অস্বস্তি বাড়ার কারণ, কার্ড সমস্যার কারণে তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে পাওয়া যাবে না। তবে ডোরিভাল মনে করেন, ভিনিকে ছাড়াই তাঁর দল জেতার ক্ষমতা রাখে। ব্রাজিলের সংবাদমাধ্যমকে ডোরিভাল বলেছেন, ‘‘ভিনির জায়গায় যে খেলবে সে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া থাকবে। আমাদের বিকল্প রয়েছে। তরুণরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’’

দুরন্ত ছন্দে থাকা উরুগুয়ের বিরুদ্ধে জিতে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেতে হলে রাফিনহা, রডরিগোদের গোলের সুযোগ নষ্ট করলে চলবে না। প্রতি ম্যাচেই সুযোগ নষ্টের খেসারত দিচ্ছে দল। উরুগুয়ে রক্ষণের বিরুদ্ধে পরীক্ষা ভিনি-হীন ব্রাজিল আক্রমণভাগের। গত বছর বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল। তবে গত জানুয়ারিতে ডোরিভাল দায়িত্ব নেওয়ার পর এখনও কোনও ম্যাচ হারেনি ব্রাজিল। তাই আত্মবিশ্বাসী রাফিনহাদের কোচ।

আরও পড়ুন- আজ ইউরোতে ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...