Monday, April 27, 2026

অসমে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ব্রহ্মপুত্রের জলে বিপর্যস্ত কাজিরাঙা, প্রাণভয়ে পালাচ্ছে পশুরাও

Date:

Share post:

খারাপ সময় যেন পিছু ছাড়ছে না অসমের (Assam)। লাগাতার বৃষ্টির (Rain) জেরে সেখানে ইতিমধ্যে বন্যা (Flood) পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বিপদ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বানভাসি হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫২ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ২৪ লক্ষ মানুষ। পাশাপাশি বন্যা পরিস্থিতির জেরে শোচনীয় হাল কাজিরাঙা জাতীয় উদ্যানের (Kaziranga National Forest)। সূত্রের খবর, জাতীয় উদ্যানের কমপক্ষে ৭০ শতাংশ জমি জলের তলায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আতঙ্কে উদ্যান ছেড়ে পালাচ্ছে পশুরাও (Animals)। ফলে সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি অসমে।

তবে সরকারি হিসাব রীতিমতো ভয় ধরাচ্ছে। চলতি মরসুমে কাজিরাঙায় গন্ডার, হরিণ–সহ ৭৭ পশুর মৃত্যু হয়েছে। তার মধ্যে অন্তত ৬২টি হরিণ বলে সূত্রের খবর। ইতিমধ্যে অসমের ৩৫টি জেলার মধ্যে ৩০টি জেলায় বন্যা পরিস্থিতি গুরুতর আকার নিয়েছে। ব্রহ্মপুত্র–সহ একাধিক বড় নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। যার জেরে নষ্ট হয়েছে অনেক ফসল। অসমের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ধুবড়ি, ডারাং, কছাড়, বরপেটা এবং মরিগাঁও। এখনও পর্যন্ত সেসব জায়গা থেকে কমপক্ষে ৪৭ হাজার মানুষকে স্থানান্তরিত করে ত্রাণশিবিরে পাঠানো হয়েছে বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করছে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর। তবে এখনও ঘরছাড়া হাজার হাজার মানুষ।

 

তবে শহরাঞ্চলগুলির হালও তথৈবচ। বিগত ৯ দিন রাজ্যের শহরাঞ্চলগুলি জলের তলায় রয়েছে বলে জানা যাচ্ছে। যার জেরে আরও চিন্তা বাড়ছে মানুষের। বাইরে বেরনো তো দূর, ঘরে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে শুক্রবার অসমের বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খতিয়ে দেখলেও পাকাপাকিভাবে এর হাত থেকে মুক্তির উপায় কী তা এখনও জানা যায়নি। পাশাপাশি বৃষ্টি কবে কমবে, কবে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের পাশাপাশি পশুদের জীবন নিয়েও চরম সংশয় দেখা দিচ্ছে।

Related articles

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কেন্দ্রীয় জওয়ানের বিরুদ্ধে, ক্ষোভ বাড়ছে কুলটিতে 

সুষ্ঠুভাবে বাংলার ভোট পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। রবিবার সন্ধ্যায় আসানসোলের কুলটি...

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...