Tuesday, June 23, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়: গৃহীত অ্যান্টি র‍্যাগিং কমিটির রিপোর্ট, অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

Date:

Share post:

র‍্যাগিংয়ের কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের স্বপ্নদীপের মৃত্যু হয়েছিল। এই কথা প্রমাণিত হওয়ার পরেই অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তে সিলমোহর পড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে। এবার কর্মসমিতির বৈঠকে অ্যান্টি র‍্যাগিং কমিটি তাদের রিপোর্ট জমা দিল।

শনিবার এক শিক্ষামূলক অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, আগের কর্মসমিতির বৈঠকেই অ্যান্টি র‍্যাগিং কমিটি একটা রিপোর্ট দিয়েছিল। শেষ বৈঠকে সেই রিপোর্ট গ্রহণ করা হয়েছে। এই রিপোর্ট অনুসারে এবার অ্যাকশন শুরু হবে। প্রথমে অভিযুক্তকে শোকজ করা হবে। এরপর তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। প্রতিটা পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হবে। প্রক্রিয়াটাই এমন ভাবে সম্পন্ন করতে হবে যাতে তার আইনত ভিত্তি থাকে। মাসখানেক আগেই র‍্যাগিং ঠেকাতে অ্যান্টি র‍্যাগিং সেক্রেটারির পদ তৈরির দাবি উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে নিয়মিত অ্যান্টি র‍্যাগিং ওয়ার্কশপ করে ছাত্র-শিক্ষক, শিক্ষাকর্মীদের সচেতন করতে হবে, সিলেবাসে অ্যান্টি র‍্যাগিং অন্তর্ভুক্ত করতে হবে, মৃত ছাত্রের মৃত্যুদিনকে অ্যান্টি র‍্যাগিং ডে হিসেবে বিশ্ববিদ্যালয়ে পালন করতে হবে বলেও দাবি উঠেছিল। তখন যাদবপুরের ভারপ্রাপ্ত ভিসি ভাস্কর গুপ্ত জানিয়েছিলেন, অ্যান্টি র‍্যাগিংয়ের সব প্রস্তাবকেই স্বাগত জানাচ্ছি। ছাত্র সংসদে এমন পদ তৈরি করা যায় কি না, তা নিয়ে আলোচনা করছি।

আরও পড়ুন- খাস জমি পুনরুদ্ধারে উদ্যোগ রাজ্যের, শুরু ব্লকস্তরে পর্যালোচনা

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...