Thursday, May 7, 2026

ভূপতিনগরকাণ্ডে ৩৫ পাতার চার্জশিট এনআইএর

Date:

Share post:

ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আদালতে চার্জশিট জমা দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ৩৫ পাতার চার্জশিটে এনআইএ দাবি করেছে, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ২০২২ সালের ২ ডিসেম্বর ভয়াবহ বিস্ফোরণ কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার নায়ড়াবিলা। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়। অভিযোগ, রাজ্য পুলিশ প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে বিজেপি নেতা-কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসিয়েছে। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়েছিল।

আদালতের নির্দেশে গত বছরের জুনে সংশ্লিষ্ট মামলার তদন্তে নামে জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ। আদালত সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণ কাণ্ডে মোট ৬জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন। বাকিদের মধ্যে নাম রয়েছে বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানার। এই দু’জনকে গ্রেফতার করতে গিয়ে গত এপ্রিলে লোকসভা ভোটের মুখে একাংশ গ্রামবাসীর হাতে আক্রান্ত হয়েছিলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এনআইএর তরফে চার্জশিটে দাবি করা হয়েছে, পরিকল্পিতভাবে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিস্ফোরণ ঘটনা হয়েছিল। প্রসঙ্গত, ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছিল তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের।

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...