Thursday, April 23, 2026

আস্থাভোটে সহজ জয়, জোটের শক্তি প্রতিষ্ঠিত: হেমন্ত সোরেন

Date:

Share post:

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত সোরেনের মসনদ পাকা করে বিধানসভায় আস্থা ভোটের জয় সোমবার। জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথাগত আস্থাভোট তাঁর সামনে যে আদৌ কোনও কাঁটা ছিল না ভোটের ফলাফলেই প্রমাণিত। সেই সঙ্গে এই আস্থা ভোটই প্রমাণ করছে ঝাড়খণ্ডে বিজেপি-বিরোধী ঐক্যে একফোঁটাও চিড় ধরেনি, দাবি হেমন্তের।

গত সপ্তাহে ইডি হেফাজত থেকে জামিন পেয়ে জেলের বাইরে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার সেই মুখ্যমন্ত্রী পদে থাকার আস্থা ভোট আয়োজিত হয় ঝাড়খণ্ড বিধানসভায়। সহজেই ৪৫ বিধায়কের ভোট পেয়ে আস্থা ভোটে জয় পান তিনি। জয়ের পরে ধন্যবাদ জানান স্পিকার রবীন্দ্রনাথ মাহাতোকে। অন্যদিকে ভোট প্রক্রিয়ার সময় ওয়াক আউট করে বিরোধীরা।

উল্টোদিকে বিজেপি জোটের পক্ষে ভোট পড়ে ৩০টি। ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৮ জনের ভোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৭, কংগ্রেসের ১৭ ও রাষ্ট্রীয় জনতা দলের ১ বিধায়কের ভোট পেয়েই আস্থা ভোটে জয় পান হেমন্ত। জয়ের পরে হেমন্তের দাবি, “আজ শাসক দলের একতা ও শক্তি সবাই দেখল। আমি বিধানসভার স্পিকার ও দলের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।”

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...