Saturday, February 7, 2026

লন্ডনে জন্মদিন পালন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, শুভেচ্ছা বার্তা সচিনের

Date:

Share post:

আজ ৮ জুলাই । আজ জন্মদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিয়াইয়ের প্রাক্তন সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৫২ বছর পূর্ণ করেছেন তিনি। আর এবারের জন্মদিনটা অন্যভাবে পালন করছেন মহারাজ। নিজের জন্মদিন কলকাতায় নয় লন্ডনে পরিবারের সঙ্গে পালন করছেন তিনি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান মহারাজ।

রবিরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “ লন্ডনে আরও এক বছর বয়স কমে যাওয়া উদ‌্‌যাপন করছি।” প্রতি জন্মদিনে সাধারণত সবাই বলে থাকেন, আরও এক বছর বয়স বেড়ে গেল। সেই কারণেই মজা করে একথা লিখেছেন সৌরভ।

ছবি পোস্ট করেছেন স্ত্রী ডোনাও। সেখানে দেখা যাচ্ছে, ঘরের সোফায় বসে দু’জনে। সামনে কেক কাটা হয়েছে। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

এদিকে সৌরভকে শুভেচ্ছা জানান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, “ অনসাইড থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সেটা অফসাইডে পৌঁছে যাবে।“

সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বোর্ডের প্রাক্তন সভাপতিকে শুভেচ্ছাবার্তায় বিসিসিআই লিখেছে, “৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ। ১৮,৫৭৫ আন্তর্জাতিক রান। ৩৮টি আন্তর্জাতিক শতরান। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

আরও পড়ুন- ‘রান করেও বসে থাকতে হত বেঞ্চে’, নীরবতা ভাঙলেন ঈশান


spot_img

Related articles

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...

ছিল ‘খয়রাতি’, এখন ৩০০০ টাকার প্রতিশ্রুতি! লক্ষীর ভাণ্ডার নিয়ে ‘ডিগবাজি’ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠেছেন বাংলার মহিলারা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে...

এনার্জি কমেছে, আর ভোটে লড়তে চান না চিরঞ্জিত!

বারাসতের তিনবারের বিধায়ক। সামনে চতুর্থবারের হাতছানি। তাও এবারের বিধানসভা নির্বাচনে লড়তে চান না তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী...