Saturday, May 30, 2026

ক্লাব ঘরে তরুণীকে বেধড়ক মারধর, ফের বিতর্কে আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত

Date:

Share post:

আড়িয়াদহে কলেজ পড়ুয়া এক যুবক এবং তাঁর মাকে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন স্থানীয় নেতা জয়ন্ত সিং (Jayant Sing)। সেই ঘটনার তদন্তের মাঝেই রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malavya) একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে তালতলা স্পোর্টিং ক্লাবের (Taltala Sporting Club) ভেতরে এক তরুণীকে বেধড়ক মারধর করছেন কিছু লোক। তাঁরা সকলেই জয়ন্তর অনুগামী বলে দাবি করছে বিজেপি। ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। এরপরই এই ঘটনায় তিন দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারম্যান রেখা শর্মা (Rekha Sharma)। তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ।

ভাইরাল ভিডিওতে যাঁকে মারা হচ্ছে তিনি পুরুষ না মহিলা তা এখনও পর্যন্ত নিশ্চিত করে জানা যায়নি। এই ঘটনায় জয়ন্ত আদৌ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফের জানানো হয়েছে যে এটি ২০২১ সালের মার্চ মাসের ঘটনা। মোটরবাইক চোর সন্দেহে স্থানীয়রা এক ব্যক্তিকে মারধর করার পর পুলিশের হাতে তুলে দেয়। এর পাশাপাশি অভিযুক্ত জয়ন্ত সিং তাঁর শাগরেদদের আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে বলেও একটি ছবি ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন জানিয়েছেন যদি কোনও অভিযোগের সত্যতা প্রমাণিত হয় তাহলে দল এবং সরকার কাউকে রেয়াত করবে না কারণ ঘাসফুল শিবির এই ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ভিডিওর ভিত্তিতে সুয়োমটো মামলা করে তদন্ত শুরু হয়েছে।



Related articles

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...

রাজ্যে আসছে বিনিয়োগ! হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে ‘আমূল’

‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ (BGBS) ২০২৫-এর মঞ্চেই সবটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। এবার বাস্তব রূপায়ণের পালা। বাংলার ডেয়ারি শিল্পে...

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...