Wednesday, June 24, 2026

ফের রক্তাক্ত ভূস্বর্গ, জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান

Date:

Share post:

ফের উত্তপ্ত ভূস্বর্গ। এবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ায় সেনা (Indian Army) কনভয়ে হামলা। কনভয় লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনাও। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ৫ জওয়ান। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জওয়ান। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সকলেই সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

হামলাকারী জঙ্গিদের ধরতে না নিকেশ করতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, কাঠুয়া থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে মাচেদি-কিন্ডলি-মালহার সড়কে সেনাবাহিনীর (Indian Army) যানবাহন নিয়মিত টহলে ছিল। সেখানেই তখন হামলা হয়। প্রথমে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। তারপর এলোপাথাড়ি গুলি চালায়। তার পাল্টা দেয় ভারতীয় জওয়ানরাও। হামলার পর গভীর জঙ্গলে গা ঢাকা দেয় জঙ্গিরা।

 

এদিকে, হামলার খবর সেনা শিবিরে পৌঁছতেই তৎক্ষনাৎ আরও জওয়ান ঘটনাস্থলে উপস্থিত হন ৷ এরপর জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালান সেনা জওয়ানরা ৷ হামলার জেরে কাঠুয়ার ভারনোটা এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন: গো-মাংসের চোরাচালানের ছাড়পত্র মোদির মন্ত্রী শান্তনুর! বিএসএফের রিপোর্ট চাইল কেন্দ্র

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...