Saturday, May 16, 2026

কয়েক সপ্তাহে রাশিয়ায় ‘বন্দি’ ভারতীয়দের মুক্তি: মস্কোয় দাবি মোদির

Date:

Share post:

জোর করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিয়োগ করা ভারতীয়দের মধ্যে ১০ জনেরও কম এখনও পর্যন্ত মুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর রাশিয়া সফরে দেশের মানুষের নজর ছিল, আটকে থাকা এবং রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে বাধ্য থাকা ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে কী উদ্যোগ নেবেন মোদি। সফরের শেষ লগ্নে মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় মোদির দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবে আটকে থাকা ভারতীয়রা।

২৬ ঘণ্টার রাশিয়া সফর মঙ্গলবারই শেষ নরেন্দ্র মোদির। সোমবার রাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে নৈশভোজে যোগ দেন মোদি। ফের মঙ্গলবার সকালে ক্রেমলিনে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক ও চুক্তি সাক্ষরিত হয়। এরপর মস্কোর প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বার্তা দেন নরেন্দ্র মোদি। তাঁদের জন্য মোদির উপহার আরও দুই নতুন দূতাবাস। মোদি জানান, রাশিয়ায় ভারত আরও দুই নতুন দূতাবাস খুলতে চলেছে।

ইতিমধ্যে প্রায় ৫০ জন ভারতীয় নাগরিক রাশিয়ার সৈন্য বাহিনীর অধীনে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছেন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। বাকি ভারতীয়দের মুক্তির বিষয়ে মোদি জানান, “রাশিয়ার সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের মুক্তি কয়েক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে।”

তবে গোটা বিশ্ব মোদির সফরে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরিণতির সম্ভাবনার জল্পনা করেছে। দুই রাষ্ট্রনায়কের সাক্ষাতে এই যুদ্ধ কোন দিকে প্রবাহিত হবে তা নিয়ে চিন্তায় কিভ থেকে নিউ ইয়র্ক। যদিও মোদি নিশ্চিত করেন এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা হয়নি। তবে যুদ্ধের ময়দানে কোনও সমাধান নয়, আলোচনার মধ্যে দিয়ে সমাধানের পথে চলার বার্তা পুতিনের সঙ্গে আলোচনায় পেশ করেছেন তিনি, এমন ইঙ্গিত দেন।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...