Friday, June 26, 2026

মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী: অনন্তের বিয়ের আমন্ত্রণের পাশাপাশি একগুচ্ছ কাজ-বৈঠক

Date:

Share post:

একগুচ্ছ কাজ-বৈঠক ও নিমন্ত্রণ রক্ষা করতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, ১১ তারিখ দুপুর ২টো নাগাদ মুম্বই রওনা দেবেন তিনি। ফিরবেন ১৩ তারিখ বিকেলে। ১২ তারিখ মুকেশ আম্বানির (Mukesh Ambani) ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দেওয়ার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

মুখ্যমন্ত্রীর যে সফরসূচি মিলেছে সেই অনুযায়ী,

  • ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের ট্রাইডেন্ট হোটেলে থাকবেন
  • ১২ তারিখ দিনের বেলা একাধিক বৈঠক
  • ওই দিন বিকেলেই বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে জিও সেন্টারে অনন্ত ও রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দেওয়ার কথা
  • ১৩ তারিখ বিকেলে কলকাতা ফিরবেন

প্রি-ওয়েডিং পর্ব মিটিয়ে অবশেষে বিয়ে পিঁড়িতে বসছেন মুকেশ আম্বানির ছোট ছেলে। ১১ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে তাঁর বিয়ে অনুষ্ঠান। ১২ জুলাই রিসেপশন বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও (Narendra Modi)। থাকবেন দেশে তাবড় রাজনৈতিক নেতৃত্ব। কংগ্রেস সাংসদ সনিয়া গান্ধী আমন্ত্রিত হলেও, শারীরিক অসুস্থতার কারণে তিনি নাও যেতে পারেন। তবে, বিরোধী দলনেতা রাহুল গান্ধী থাকবেন কি না, তা এখনও জানা যায়নি। মহারাষ্ট্রের এনসিপি প্রধান শরদ পওয়ার এবং শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পাশাপাশি আমন্ত্রিত বিভিন্ন দলে নেতা-নেত্রীরা। মুকেশ আম্বানির সঙ্গে মমতার (Mamata Banerjee) সম্পর্ক বরাবরই ভালো। বাংলার মুখ্যমন্ত্রীর থেকে অনুমতি নিয়ে কালীঘাটের মন্দিরের চূড়া নির্মাণ করে দিচ্ছে আম্বানিরা।

তবে, শুধু বিয়ের অনুষ্ঠান নয়। সূত্রের খবর, শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের সঙ্গে কথা হতে পারে তৃণমূল (TMC) সুপ্রিমোর। একই সঙ্গে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

আম্বানির ছোট ছেলের বিয়ে উপলক্ষ্যে সেজেছে গোটা মুম্বই। বাণিজ্য নগরীর প্রাণকেন্দ্রের প্রধান দুটি পাঁচতারা হোটেলের সব ঘর বুক। ১২ থেকে ১৪ জুলাই জিও কনভেশন সেন্টারের দিকে যাওয়ার রাস্তাগুলিতে যান চলাচলও বন্ধ থাকবে বলে সূত্রের খবর।








Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...