Monday, May 4, 2026

পুলিশি অত্যাচারে মৃত্যুর অভিযোগে তুলকালাম ঢোলাহাট, পরিস্থিতি সামাল দিতে নামলো ব়্যাফ

Date:

Share post:

রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট (Dholahat) থানা এলাকা, হেফাজতে থাকাকালীন পুলিশের অত্যাচারে আবু সিদ্দিক হালদারের মৃত্যুর অভিযোগ তুলে স্থানীয়রা এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত ৩০ জুন মৃতের কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরি যায়। সন্দেহের বশে আবুকে পুলিশ নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে আদালতে তোলা হলে তিনি জামিনে মুক্তি পান। এরপরই অসুস্থ হয়ে পড়েন। মথুরাপুর, ডায়মন্ড হারবারের পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার যুবককে পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়।এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

গত ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। মৃতের বাড়ির লোকের অভিযোগ অভিযোগ, মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অপবাদ দেওয়া হয়। এর পর আবু সিদ্দিককে থানায় দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকাল থেকে ঢোলাহাট থানার সামনে প্রবল বিক্ষোভ দেখায় উত্তজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়েন মহিলারা। বাধা দিতে গিয়ে জনতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় ব়্যাফ। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ (Sundarbans District Police)।


Related articles

ভোটের ফলাফলের আবহে ছন্দপতন: শোকে ভেঙে পড়লেন দেব

রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভাগ্যনির্ধারণী ভোটগণনা প্রক্রিয়া। যখন প্রতিটি বুথ ও গণনা কেন্দ্রের ফলাফলের দিকে গোটা রাজ্য...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

হঠাৎ উধাও হয়ে ফিরে আসা! কী বললেন পরিচালক উৎসব?

প্রায় এক মাসের রহস্য কাটিয়ে অবশেষে সামনে এলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Director Utsob Mukherjee)। ২ এপ্রিল থেকে নিখোঁজ...

IPL: জয়ের হ্যাটট্রিকের পরও কঠিন প্লে-অফের অঙ্ক, জানুন সমীকরণ

আইপিএলে(IPL) টানা তিন ম্যাচে জয় পেয়ে প্লে-অফের লড়াইয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে এখনও অঙ্ক বেশ কঠিন নাইটদের। ৯ ম্যাচে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
92 এগিয়ে
বিজেপি
190 এগিয়ে
কংগ্রেস
2 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
1 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে