Sunday, February 1, 2026

কেন্দ্রের সিবিআই ধাক্কা, এজেন্সির ‘অপব্যবহার’ নিয়ে রাজ্যের মামলাকে মান্যতা শীর্ষ আদালতের

Date:

Share post:

ধোপে টিকলো না কেন্দ্রের আপত্তি, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অভিযোগকে গুরুত্ব দিল সুপ্রিম কোর্ট। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে সিবিআই- এর (CBI ) ‘অপব্যবহার’ করছে কেন্দ্র। বিরোধী রাজনীতি দমনে যেভাবে দেশের সরকারকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ‘স্বেচ্ছাচারিতা’ করতে দেখা গেছে তার বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) মামলা গ্রহণের অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সিবিআই (CBI) এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের এই বক্তব্যের গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানিয়ে দিল বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের। পাশাপাশি কেন্দ্রের সিবিআই -অপব্যবহার নিয়ে রাজ্যের অভিযোগকে মান্যতা দিল শীর্ষ আদালত (SC)।

বাংলায় সিবিআই তদন্তের ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করার পরেও রাজ্যের অনুমতি ছাড়া কেন্দ্রীয় এজেন্সি একের পর এক মামলায় FIR করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। সেখানেই জোর ধাক্কা কেন্দ্রীয় সরকারের। রাজ্যের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। তিনি স্পষ্ট জানান যে সিবিআই কোনও তদন্তে ঢুকলে সেখান থেকে ইডিও (ED) জুড়ে যাচ্ছে। দিনের পর দিন এই পরিস্থিতি চলতে পারেনা। কেন্দ্রের সলিসিটর এই প্রসঙ্গে যুক্তি খাড়া করে বলেন, সিবিআই স্বশাসিত সংস্থা। কিন্তু রাজ্যের তরফে স্পষ্ট অভিযোগ করে বলা হয় যে, অনুমতি ছাড়া যদি সব কেসের সিবিআই ঢুকে পড়ে তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার সমান। এই যুক্তিকে গ্রহণযোগ্য মনে করে রাজ্যের মামলা শুনতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী ১৩ আগস্ট থেকে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা।


spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি

চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ের জুহুতে (Juhu in Mumbai)। পরিচালক ও প্রযোজক রোহিত শেট্টির (Film director Rohit Shetty) বাড়ির বাইরে...

আধুনিক চিকিৎসাতে দিশা নেই! আয়ুর্বেদে জোর: নয়া বাজেটে কীসে ছাড়

সংসদে পেশ হয়েছে ২০২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। রবিবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র...

খেলো ইন্ডিয়াতে জোর, কেন্দ্রের বাজেটে খেলাধুলাতেও বাংলার প্রাপ্তি শূন্য

কেন্দ্রীয় বাজেট(Union Budget 2026 )পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৮৫ মিনিটের বাজেট বক্ততায় খেলাধুলার কথা আদালা ভাবে উল্লেখ...

বাংলার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছেন সায়ক, তারকা ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে সরব রাহুল 

পার্কস্ট্রিটের জনপ্রিয় একটি রেস্তোঁরায় মটনের পরিবর্তে বিফ দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিনেতা -...