Wednesday, May 13, 2026

যাদবপুরে নিয়ম না মেনেই SFI নেতাকে PhD-তে সুযোগ! পড়ুয়াদের চরম বিক্ষোভের মুখে উপাচার্য

Date:

Share post:

পিএইচডি-তে (PhD) ভর্তি তালিকায় বড়সড় বেনিয়মের অভিযোগ! এবার নিয়ম বহির্ভূতভাবেই এক এসএফআই নেতাকে (SFI) আন্তর্জাতিক সম্পর্ক (International Relation) বিভাগে পিএইচডিতে সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর সেই অভিযোগকে কেন্দ্র করেই ফের অশান্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এমন ঘটনার জেরে মঙ্গলবারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্তকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। রাতভর অরবিন্দ ভবনের সামনেই উপাচার্যের পদক্ষেপের বিরোধিতায় নামে বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভরত পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয়ের এক পরিচিত মুখ প্রাক্তন এসএফআই নেতাকে নিয়মবিরুদ্ধভাবে সুযোগ করে দেওয়া হয়েছে ওই তালিকায়। আর সেই অভিযোগেই বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠনের তরফে অরবিন্দ ভবনে উপাচার্যকে ঘিরে চলছে প্রতিবাদ। মঙ্গলবার রাতের এই বিক্ষোভে সামিল পড়ুয়াদের একটা বড় অংশ। তাদের অভিযোগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডির ভর্তি তালিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এ বিষয়ে তদন্তের কথা থাকলেও কর্তৃপক্ষের তরফে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু মঙ্গলবার ফের তালিকা প্রকাশ হতেই চোখে পড়ে বিস্তর বেনিয়ম। তাদের অভিযোগ, ২০২৩ এবং ২০২৪ সালের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পিএইচডি ভর্তি তালিকায় প্রাক্তন এসএফআই নেতার নাম রয়েছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র প্রভাব খাটিয়ে ওই প্রাক্তন বাম ছাত্র সংগঠনের নেতাকে পিএইচডিতে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

 

তবে এ প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত সংবাদমাধ্যমকে জানান, ছাত্রদের একাংশ অবস্থান বিক্ষোভ করছে। আমি ওদের কথা শুনছি। এই মুহূর্তে আর কিছু বলার অবস্থায় আমি নেই। যদিও প্রাক্তন এসএফআই নেতা এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাননি। তবে এদিন বিক্ষোভরত পড়ুয়ারা সাফ জানিয়েছেন , কোনও কিছুকে তোয়াক্কা না করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ফের যে তালিকা প্রকাশ করেছে, সেখানেও রয়েছে বড়সড় গলদ!

Related articles

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...