Wednesday, March 18, 2026

তেলেঙ্গানার হোস্টেলের চাটনিতে জীবন্ত ইঁদুর! রেগে লাল পড়ুয়ারা

Date:

Share post:

তেলেঙ্গানার সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলে রান্না করা ‘চাটনিতে একটি ইঁদুর পাওয়া গিয়েছে। হোস্টেল শিক্ষার্থীদের জন্য এহেন ঘটনা রীতিমত চিন্তার বিষয় হয়ে উঠেছে। রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, ঠিক কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতি এই নিয়ে উঠছে প্রশ্ন।

এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভিডিওতে রান্না করা চাটনিতে একটি ইঁদুর চলাফেরা করছে ও লাফাচ্ছে দেখা গিয়েছে। কলেজ জুড়ে এই মুহূর্তে বিক্ষোভের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ছাত্র ও বিআরএসভি কর্মীরা প্রতিবাদের পথে এগোবেন বলেই মনে করা হচ্ছে। যদিও কলেজ কর্তৃপক্ষের পক্ষ তরফে এখনও এই নিয়ে বিবৃতি আসেনি।

প্রসঙ্গত, এই ধরণের ঘটনা নতুন নয় তবে স্বাস্থ্যের দিকে তাকিয়ে এমন ঘটনা কাম্য নয়। এই বছরেই এক ব্যক্তি মুম্বই যাওয়ার সময় বারবিকিউ নেশনের ওয়ারলি আউটলেট থেকে নিরামিষ খাবারে একটি মৃত ইঁদুর পান। জুন মাসে, মুম্বইয়ের আরও এক ব্যক্তি অনলাইনে অর্ডার করা আইসক্রিমে পেরেক দিয়ে গাঁথা মানুষের আঙুল পেয়েছিলেন। কিছুদিন আগেই গুজরাটের আহমেদাবাদে এক ব্যক্তি একটি রেস্তোরাঁয় খাওয়ার সময় সাম্বারে ইঁদুর দেখতে পেয়েছিলেন।

আরও পড়ুন- বহরমপুর আদালতে হঠাৎই উপস্থিত অরিজিৎ সিং, সেলফির হিড়িক বিচারক-আইনজীবীদের

 

spot_img

Related articles

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...

সাংসদ হলেন নীতীশ, দল ছাড়লেন ২৩ বছরের সঙ্গী কে সি ত্যাগী

নিজের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভার সাংসদ হওয়ার দিকে পা বাড়িয়েছেন। নীতীশের...

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...