Friday, May 15, 2026

হাথরাসের ছায়া গুজরাটে, চাকরির ইন্টারভিউ লাইনে পদপিষ্ট হওয়ার উপক্রম মোদি-রাজ্যে!

Date:

Share post:

ভোলে বাবার সৎসঙ্গে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ভয়ংকর স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই এবার গুজরাটে (Gujrat) প্রায় একই ছবি ধরা পরল। চাকরির শূন্য পদ মাত্র কয়েকটা, অথচ ইন্টারভিউ (Job interview) লাইনে দাঁড়িয়ে কয়েকশো চাকরিপ্রার্থী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর শেষ পর্যন্ত অধৈর্য্য হয়ে গেট ভেঙে ঢোকার চেষ্টা করেন সকলেই আর সেই ধাক্কাধাক্কিতেই পদপিষ্ট হওয়ার উপক্রম মোদি-রাজ্যে। জখম বেশ কয়েকজন। গোটা ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)।

মঙ্গলবার গুজরাটের অঙ্কলেশ্বরে একটি কেমিক্যাল ফার্ম ওয়াক ইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করে একটি হোটেলে। শিফট ইনচার্জ, প্ল্যান্ট অপারেটর, সুপারভাইজার, ফিটার-মেকানিক্যাল এবং এক্সিকিউটিভ, উদ্বোধনী অনুষ্ঠানের ফ্লায়ার সহ বেশ কয়েকটি পদের জন্য ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। পাঁচ পদের জন্য ১০০০ চাকরি প্রার্থী সেখানে উপস্থিত হয়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, সংস্থার তরফে কোনও সুষ্ঠু ব্যবস্থার আয়োজন করা হয়নি। সরু রেলিং দিয়ে হোটেলে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ধাক্কাধাক্কিতে রেলিং ভেঙে বেশ কয়েকজন নীচে পড়ে জখমও হন। আর এই ঘটনায় ফের টাটকা হয়েছে হাথরাসের স্মৃতি। সেখানে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন। তবে গুজরাটের এই ঘটনায় সেই সংস্থা বা প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...