Thursday, May 14, 2026

মানিকতলায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, ভোটারদের ধন্যবাদ কুণালের 

Date:

Share post:

ভোটগণনার প্রাথমিক ট্রেন্ডে মানিকতলা বিধানসভা (Maniktala Assembly) উপনির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে (Supti Pandey)। পোস্টাল ব্যালট হোক বা ইভিএম শনিবার সকাল থেকে সর্বত্রই ঘাসফুলের জয়জয়কার। গণনার প্রথম থেকেই ব্যবধান বাড়াচ্ছেন ঘাসফুলের প্রার্থী।মানিকতলা বিধানসভা কেন্দ্রের মুখ্য নির্বাচনী আহ্বায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) সাধারণ মানুষকে অভিনন্দন জানিয়ে X হ্যান্ডেলে পোস্ট করেন। প্রয়াত সাধন পাণ্ডেকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

এদিন সকালেও ভিডিও বার্তায় কুণাল বলেন, ‘মানিকতলার তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার ভোটারদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনও পর্যন্ত গণনার যা ট্রেন্ড তাতে বিপুল ব্যবধানে জিততে চলেছেন সুপ্তি পাণ্ডে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সঠিক পরিকল্পনা এবং জনসংযোগ করার ফলে লোকসভার ট্রেন্ড বজায় রেখে তৃণমূলের কাছে ভোট ফেরত আসছে এবং ঘাসফুল জয়ী হতে চলেছে।’ নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ষষ্ঠ রাউন্ড শেষে মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২০ হাজার ৮১৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে। ইতিমধ্যেই কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস শুরু, গোটা রাজ্যজুড়েই ঘাসফুলের ঝড়।


Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...