Friday, April 24, 2026

৭ রাজ্যে ১৩ বিধানসভা উপনির্বাচনেও বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি

Date:

Share post:

বাংলার পাশাপাশি দেশের আরও ৬টি রাজ্যেও বিধানসভা উপনির্বাচনের গণনা শুরু হয়েছে শনিবার সকাল থেকে। ফলাফলের প্রাথমিক প্রবণতা বলছে, উপনির্বাচনে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এগিয়ে ‘ইন্ডিয়া’র শরিকেরা।

পশ্চিমবঙ্গের চারটি বিধানসভার সবকটিতেই বড় ব্যবধানে জয়ের পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি দেশের আরও ছ’টি রাজ্যের যে ৯টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে বিজেপি একটি এবং তার জোটসঙ্গী জেডি(ইউ) একটি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস পাঁচটি এবং আম আদমি পার্টি একটিতে এগিয়ে।

অন্যদিকে, হিমাচলের হামিরপুর এবং রুপৌলিতে এগিয়ে বিজেপি এবং জেডিইউ। অর্থাৎ বঙ্গে তৃণমূলের চারটি আসন ধরলে ১৩টির মধ্যে ১১টি আসনে এগিয়ে ইন্ডিয়া জোট শরিকরা।বিজেপি ও তাদের সহযোগীরা পেতে পারে মাত্র দুটি আসন।

আরও পড়ুন: মানিকতলায় বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল, ভোটারদের ধন্যবাদ কুণালের 

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...