Thursday, June 25, 2026

রায়গঞ্জে সবুজ ঝড়, বিপুল ভোটে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী 

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও (Assembly by election) রাজ্য জুড়ে সবুজের বন্যা। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পর্যুদস্ত করে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। গত লোকসভা ভোটে ৪৭ হাজার ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। সেখান থেকে দাঁড়িয়ে এ যেন এক দুরন্ত কাম ব্যাক মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জয়ের পথে বাকি তিন কেন্দ্রের ঘাসফুল প্রার্থীরাও।

শনিবার সকালে রায়গঞ্জ, মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ কেন্দ্রের ভোট বাক্স খুলতেই দেখা গেল প্রতি রাউন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। মানিকতলা বিধানসভা কেন্দ্রে ১৩ রাউন্ড গণনার শেষে ৩৫ হাজার ৪৪২ ভোটে এগিয়ে সুপ্তি পাণ্ডে, রানাঘাট দক্ষিণে ৩৫ হাজার ৭৫০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী, বাগদায় জয়ের মুখে মধুপর্ণা ঠাকুর। এই মুহূর্তে বাগদা কেন্দ্র থেকে ৩০ হাজার ৮১ ভোটে এগিয়ে তিনি।


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...