Saturday, May 23, 2026

আজ ডার্বিতে তিনকাঠির নিচে দেবজিৎ? ম্যাচে একাধিক বদলের সম্ভাবনা

Date:

Share post:

আজ মরশুমের প্রথম ডার্বি। কলকাতা লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি-মোহনবাগান সুপার জয়েন্ট। গত মরসুমে মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচে কয়েকজন সিনিয়র ফুটবলারকে খেলিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলকে। তবে এবার ডার্বিতে নামার আগে ইতিমধ্যেই সিনিয়র দলের দেবজিৎ মজুমদার ছাড়াও অনুশীলনে ছিলেন ডেভিড লালরাংসাঙ্গা, পিভি বিষ্ণুরা। কলকাতা লিগের জন্য পাঁচ সিনিয়র দলের ফুটবলারকে রেজিস্টার করিয়েছে লাল-হলুদ।

শুক্রবারের অনুশীলনে গোটা মাঠে দু’দলে ভাগ করে সিচুয়েশন প্র্যাকটিস করান রিজার্ভ দলের কোচ বিনো জর্জ। অনুশীলন শেষে তিনি মুখে বললেন বটে পরিবর্তনের তেমন আভাস নেই। তবে, অনুশীলনে স্পষ্ট বোঝা যায় মাঝমাঠ নিয়ে পরীক্ষার রাস্তায় না হাঁটলেও পরিবর্তন আসছে গোলরক্ষক, রক্ষণ এবং আক্রমণে। তিনকাঠির নীচে আদিত্য পাত্রর জায়গায় শনিবারের ডার্বিতে খেলার সম্ভাবনা দেবজিতের। রক্ষণ সম্ভবত আমূল বদলে যাচ্ছে।

ডিফেন্সে খেলার সম্ভাবনা হীরা মণ্ডল, মনোতোষ চাকলাদার, আদিল অমল এবং জোসেফের। মাঝমাঠে সম্ভবত আমন সিকে, তন্ময়, নসিব এবং রোশলকে নামাতে পারেন ইস্টবেঙ্গল কোচ। তবে এদিন অনুশীলনে হালকা চোট পেয়েছেন নসিব। যদিও তাঁর খেলতে সমস্যা নেই বলেই জানালেন বিনো। আক্রমণে ডেভিডকে শুরু থেকে খেলানো নিয়ে আলোচনা চলছে। সঙ্গে বিষ্ণু। পরিবর্তন হিসেবে নেমে পরে ম্যাচে গতি আনবেন সায়ন।

আরও পড়ুন- আজ মরশুমের প্রথম ডার্বি, যুবভারতীতে মুখোমুখি ইস্ট-মোহন

Related articles

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...

ISL: ইমামি প্রসঙ্গে বড় বয়ান, চ্যাম্পিয়ন হয়েই মোহনবাগানকে মোক্ষম কটাক্ষ নীতুর

ইস্টবেঙ্গল(East Bengal)  ইমামির (Emami) ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে। আইএসএল(ISL) জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই  ইস্টবেঙ্গল ক্লাবের...

রেকর্ড গরমে পুড়ছে তেলঙ্গানা! দাবদাহ-লু-এর জোড়া ফলায় মৃত অন্তত ১৬

চলতি মরশুমে দাবদাহ এবং লু-এর ফলে তেলঙ্গানায় মৃত কমপক্ষে ১৬। রাজস্ব মন্ত্রী পোঙ্গুলেটি শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিশ্চিত করে...

হালিশহর-ভাটপাড়ার পর এবার কাঁথি! ভয় দেখিয়ে পরপর পুরসভা ভাঙছে বিজেপি

মুখে এক কাজে আর এক। ক্যামেরার সামনে বিজেপি নেতৃত্ব বলছেন, কোনও পুরসভা-পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি-জেলা পরিষদ আমরা দখল করব না।...