Saturday, June 13, 2026

‘সর্বদা শ্রদ্ধার সঙ্গে থাকবেন’, জন্মদিবসে ভানুভক্তকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিখ্যাত ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর পালিত হয় ভানু জয়ন্তী। তিনি প্রথম নেপালি কবি হিসেবে গণ্য ছিলেন। নেপালি ভাষায় মহাকাব্য রামায়ণ অনুবাদ করেছিলেন তিনি। আজ পালিত হচ্ছে তাঁর ২১১তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “নেপালি ভাষার কবি ভানুভক্ত আচার্যকে তাঁর জন্মবার্ষিকীতে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। নেপালি সাহিত্য ও সমাজে তাঁর অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা শ্রদ্ধার সঙ্গে থাকবেন।”

নেপালি ভাষার ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য তিনি আদিকবি নামে পরিচিত। বিশ্বের দরবারে তিনি নেপালি ভাষার গুরুত্ব তুলে ধরেন। দার্জিলিং, নেপাল, সিকিম, ভুটান ও মায়ানমারের মতো দেশে বিশেষ সাড়ম্বরে পালিত হয় ভানু জয়ন্তী।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...