Tuesday, June 23, 2026

ভয়াবহ ব.ন্যায় বি.পর্যস্ত অসম, মৃ.ত্যুর সংখ্যা বেড়ে ৯0

Date:

Share post:

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অসম। রাজ্যটিতে বন্যার কারণে লাগাতার প্রাণহানি ঘটছে। শুক্রবার বিভিন্ন জেলা থেকে আরও আটজন প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় এখনও পর্যন্ত অসমে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৯0  জন। বন্যার পাশাপাশি ধস ও ঝড় তাদের মৃত্যু হয়েছে।শুক্রবার বন্যার কারণে নতুন করে ওই রাজ্যে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এখনও বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল।

ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৮ টি জেলার ২২ লক্ষেরও বেশি মানুষ। যার মধ্যে শুধুমাত্র ধুবড়ি জেলাতেই ক্ষতিগ্রস্ত হয়েছেন সাড়ে সাত লক্ষের বেশি মানুষ, যা অসমের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানিয়েছে, রবিবার যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ধুবড়ি এবং নলবাড়ি থেকে দুজন করে এবং কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর থেকে একটি করে মৃত্যুর ঘটনা ঘটেছে। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের ২৮ টি জেলার ৩,৪৪৬টি গ্রামের ২২ লক্ষ ৭৪ হাজার ২৮৯ জন মানুষ। ধুবড়ি পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলা। এই জেলায় ১ লক্ষ ৭৭ হাজার ৯২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরেই রয়েছে বারপেটা জেলা। এখানে ১ লক্ষ ৩৪ হাজার ৩২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এএসডিএমএ-র রিপোর্ট বলছে, শুক্রবার অসমের গোয়ালপাড়া জেলায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। তাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নগাঁও এবং জোরহাটে বন্যার জলে ডুবে এক জন করে মারা গিয়েছেন। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছে গিয়েছে ৯০-তে। অসমের যে জেলাগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে কাছার, ধুবড়ি, নগাঁও, ডিব্রুগড়, কামরূপ, গোলাঘাট, জোরহাট, মরিগাঁও, লখিমপুর, করিমগঞ্জ, দারাং, মাজুলি, তিনসুকিয়া অন্যতম।অসমে প্রায় তিন লক্ষ মানুষ ঘরছাড়া। রাজ্যের ৩১৬টি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছেন তাঁরা। বন্যায় বিপাকে পড়েছে রাজ্যের সাড়ে ছ’লক্ষের বেশি পশু।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...