Thursday, May 14, 2026

সর্বকনিষ্ঠ বিধায়কের কৃতিত্ব অর্জন করলেন বাগদার মধুপর্ণা ঠাকুর

Date:

Share post:

সীমান্তবর্তী ও মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা থেকে জিতে রেকর্ড গড়লেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। কনিষ্ঠতম বিধায়ক হিসেবে বিধানসভার সদস্য হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। মাত্র ২৫ বছর ১ মাস বয়সে পশ্চিমবঙ্গ বিধানসভায় যাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের জন্য মধুপর্ণা। তাঁর আগে এই কৃতিত্ব ছিল প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের। ২৬ বছরে বিধায়ক হয়েছিলেন সুব্রতবাবু।

জীবনের প্রথমবার প্রথম নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামা ঠাকুরনগর মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। ৩৩ হাজার ৬৬৪ ভোটে জয়ী হয়েছেন। ২০১১ সালের পর ফের এই আসন দখলে নিয়েছে তৃণমূল। মাত্র একমাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটেও এই বাগদা থেকে বিজেপি ২০ হাজারেরও বেশি লিড পেয়েছিল। সেটা অতিক্রম করে এই জয় এক অর্থে ঐতিহাসিক।

আরও পড়ুন: মানিকতলা কেন্দ্রে রেকর্ড জয়! উপনির্বাচনের ফল বেরতেই ‘সহপাঠী’ সুপ্তিকে শুভেচ্ছা মমতার

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...