Thursday, May 14, 2026

এই প্রথম রায়গঞ্জে খাতা খুলল তৃণমূল

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস প্রথমবার জিতল রায়গঞ্জ। এখানে বিজেপির টিকিটে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী একুশের নির্বাচনে। যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপির রথ থামিয়ে দিয়েছিল। সেই মরশুমে জিতেছিলেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। আর লোকসভা নির্বাচনে পরাজিত হন। তবে এবার রায়গঞ্জ প্রথমবার জিতল তৃণমূল কংগ্রেস। কৃষ্ণ কল্যাণীকে সামনে রেখেই জয় আসে। আগে এটা কংগ্রেস জিতত।
সকাল থেকেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ভোট গননা শুরু হয় কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে। রায়গঞ্জের পলেটেকনিক কলেজে ছিল টানটান স্নায়ুর লড়াই। জয়ের পর তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজয় উল্লাস শুরু করে দেয়। ১৯৯৮ সালের পর থেকে রায়গঞ্জ তৃণমূল কংগ্রেসের দখলে আসেনি। এবারের উপনির্বাচনে প্রথম তৃণমূল কংগ্রেসের দখলে এল রায়গঞ্জ। আর উত্তরবঙ্গে কোচবিহারের পর ঘাসফুল ফুটল রায়গঞ্জে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণীকেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। আর তিনি হেরে যান বিজেপির কার্তিক পালের কাছে। তবে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে আবার তাঁর উপরই ভরসা রেখেছিল শাসকদল। এবার তিনি জিতলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। তবে তখন তাঁর দল ছিল বিজেপি। এবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আজ কৃষ্ণ কল্যাণীর জয় দিয়েই উপনির্বাচনের খাতা খুলল তৃণমূল কংগ্রেস।এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী‌ হয়েছেন।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...