Saturday, June 20, 2026

ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে বিসিসিআই, চিকিৎসার জন্য দেওয়া হল ১ কোটি

Date:

Share post:

ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের পাশে দাঁড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড। গুরুতর অসুস্থ তিনি। জানা যাচ্ছে, তাঁর শরীরে থাবা বসিয়েছে ক্যানসার। সেই চিকিৎসার জন্য ১ কোটি টাকা দিয়েছে বিসিসিআই। সূত্রের খবর, অংশুমান গায়কোয়াডের চিকিৎসা চলছে লন্ডনের এক হাসপাতালে। চিকিৎসার বিপুল খরচ সামলাতে পারছে না তাঁর পরিবার। এমন অবস্থায় ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের পাশে দাঁড়াল বিসিসিআই।

অংশুমান গায়কোয়াড়ের পরিস্থিতির কথা প্রথমে জানিয়ে বিসিসিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সন্দীপ পাতিল। এরপর বোর্ডের কাছে আবেদন জানান ভারতের প্রথম বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেবও। ব্যক্তিগত ভাবে সাহায্যের কথাও বলেছিলেন কপিল। তিনি বলেন, “অংশুর চিকিৎসার জন্য নিজের পেনশন দিতেও আমি প্রস্তুত।”

লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে ভারতীয় প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়ের। সেখানে তাঁকে দেখতে যান প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিল ও দিলীপ বেঙ্গসরকার।এরপরেই সন্দীপ পাতিল ফোনে কথা বলেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গে। এরপর বিসিসিআই সচিব জয় শাহ ফোনে কথা বলেন গায়কোয়াড়ের পরিবারের সদস্যদের সঙ্গে। তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বোর্ড সচিব। রবিবার বিসিসিআই জানিয়েছে, গায়কোয়াড়ের চিকিৎসার জন্য ১ কোটি টাকা দেওয়া হবে।

আরও পড়ুন- আগামিকাল কোপার ফাইনাল, মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...