Sunday, June 14, 2026

অভিনব উদ্যোগ, এবার আলিপুর চিড়িয়াখানায় বসল ব্রেইল বোর্ড

Date:

Share post:

দৃষ্টিহীন পর্যটকদের আরও বিনোদন দেওয়ার জন্য এবার অভিনব উদ্যোগ আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। রাজ্যের তো বটেই দেশেও এই প্রথম ব্রেইল বোর্ড বসল কোনও চিড়িয়াখানায়। এরফলে দৃষ্টিহীন পর্যটকরাও হাত দিয়ে পড়েই পশু পাখিদের যাবতীয় তথ্য জানতে পারবে। পশু পাখিদের তথ্য জানতে আর কারোর উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।

রবিবার ইন্টারন্যাশনাল আই ফাউন্ডেশন এই রকম ২০ টি বোর্ড দিয়েছে। এদিন এই ব্রেইল বোর্ডের সূচনা করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। দেখা যায়, বহু দৃষ্টিহীন পর্যটকরা আলিপুর চিড়িয়াখানায় আসেন। কিন্তু তাঁরা বুঝতে পারেন না কোন জন্তু বা পাখির খাঁচার বাইরে দাঁড়িয়ে আছেন। ডাক শুনেই সেটি কোন পশু বা পাখি তা অনুধাবন করার চেষ্টা করেন। ফলে সেই পশু বা পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রহণ করতে পারেন না তাঁরা । তাই তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন- এবার নিয়োগে বাধা দিলে আলিমুদ্দিনে জবাব চাইব! বিকাশকে তুলোধনা চাকরিপ্রার্থীর

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...