Sunday, June 14, 2026

ইউরোয় গোল্ডেন বুট জিতলেন ৬ জন, সেরা খেলোয়াড় রদ্রি, সেরা তরুণ ইয়ামাল

Date:

Share post:

এবারের ইউরোর সেমিফাইনালের পরই উয়েফা গোল্ডেন বুটের নতুন নিয়মের কথা সামনে এসেছিল। জানা গিয়েছিল গোল সংখ্যায় যে এগিয়ে থাকবে, সেই গোল্ডেন বুট জিতবে। আর একাধিক সংখ্যক ফুটবলারের গোলের সংখ্যা সমান হলে সবাই যুগ্মভাবে গোল্ডেন বুট জিতবে।

সে অনুযায়ী একসঙ্গে ছয় জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট। প্রথমবারের মতো এত বেশি সংখ্যক গোল্ডেন বুটজয়ী ফুটবলার দেখলো ইউরো টুর্নামেন্ট। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিন গোল করেছেন ছয়জন ফুটবলার।

স্পেনের দানি ওলমো ছাড়াও গোল্ডেন বুট পেয়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন, জার্মানির জামাল মুসিয়ালা, নেদারল্যান্ডসের কোডি গাকপো, স্লোভেনিয়ার ইভান শারাঞ্জ ও জর্জিয়ার জর্জেস মিকাউতাদজে। ফাইনালে ওলমো বা কেইন গোল করলে পুরস্কারটা একাই নিয়ে যেতে পারতেন। কিন্তু দুজনের কেউই গোল পাননি।

আর ফাইনালের আগেই ছিটকে যাওয়া দল থেকে কখনো ইউরোর সেরা খেলোয়াড় বেছে নেওয়ার নজিরও নেই। ফলে কিছুটা অনুমান করা গিয়েছিল যে, এবার স্পেনের রদ্রি কিংবা লামিনে ইয়ামালের মধ্যে যে কোনও একজন হবেন ইউরোর প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। শেষ পর্যন্ত উয়েফার টেকনিকাল পর্যবেক্ষক কমিটি রদ্রিকেই বেছে নিয়েছে সেরা খেলোয়াড় হিসেবে। ইয়ামালকে অবশ্য খালি হাতে ফিরতে হচ্ছে না। ইউরোর ট্রফির সঙ্গে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও।

বার্লিনে অলিম্পিক স্টেডিয়ামে রবিবারের ফাইনালে চোটের কারণে প্রথমার্ধের পর আর মাঠে নামতে পারেনি রদ্রি। তবে এর আগে পুরো টুর্নামেন্টে তিনি যেভাবে খেলেছেন, সেটাই তাকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। স্পেনের মাঝমাঠের প্রাণ হয়ে ছিলেন তিনি। সব মিলিয়ে পুরো টুর্নামেন্টে ৫২১ মিনিট খেলে পাস দিয়েছেন ৪১১ টি, সফল পাসের হার ৯৩ শতাংশের মতো। গোলও করেছেন একটি।

ইয়ামাল তো এই ইউরোর বিস্ময়ই বলা যায়। একটা গোল করেছেন, করিয়েছেন চারটি। এক ইউরোতে তার চেয়ে বেশি গোল করাননি আর কোনও খেলোয়াড়।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...