Friday, May 15, 2026

ন্যায্যমূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে চাষির দুয়ারে গিয়ে পেঁয়াজ সংগ্রহ রাজ্যের

Date:

Share post:

সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দফতর বাড়ি বাড়ি গিয়ে চাষিদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু করেছে। মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং নদীয়ার মতো পেঁয়াজ উৎপাদক জেলায় চাষিদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ শুরু হয়েছে। যা ৪৬৮টি সুফল বাংলা স্টল থেকে বাজারের থেকে দুটাকা কম দামে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে, রাজ্যে আরও এক হাজারটি পেঁয়াজ গোলা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

বর্তমানে রাজ্যে চার হাজার পেঁয়াজ গোলা রয়েছে। তার প্রত্যেকটির ধারণ ক্ষমতা ৯ থেকে ১০ টন। সেখানে নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে বাঁশের মাঁচায় পাতাসহ পেঁয়াজ ঝুলিয়ে রাখা হয়, যাতে তা অন্তত চার থেকে পাঁচ মাস সতেজ থাকে। এই ধরনের গোলা তৈরির ক্ষেত্রে খরচ হয় প্রায় দেড় লক্ষ টাকা। রাজ্যের আর্থিক সহযোগিতায় আগামী একবছরে এরাজ্যে আরও এক হাজারটি পেঁয়াজ গোলা তৈরির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, কয়েক মাস আগে থেকেই চাষিদের কাছ থেকে ন্যায্যমূল্য দিয়ে পেঁয়াজ কেনা শুরু হয়েছে। এবার একেবারে রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকরা যাচ্ছেন কৃষকদের কাছে। সেখানে গিয়ে তাঁরা সরাসরি কথা বলছেন। খোঁজ চালাচ্ছেন কাদের কাদের গোলায় এখনও রাজ্যের উদপাদিত পেঁয়াজ রয়েছে। এইভাবেই আগামী একমাসে কোন কোন জেলার কৃষকদের থেকে পেঁয়াজ কিনে সুফল বাংলার মাধ্যমে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে, তাও চিহ্নিত করে রাখা হচ্ছে।

আরও পড়ুন- রাজ্যে শুরু নবম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন, কতদিন চলবে?

 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...