Thursday, May 14, 2026

বৃষ্টি দিয়ে শুরু মঙ্গলের সকাল, দক্ষিণবঙ্গে দিনভর বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস

Date:

Share post:

মেঘলা আকাশে বৃষ্টির (Rain)পূর্বাভাস ছিল আগেই, ইমো তো মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)অবশ্য জানাচ্ছে, মঙ্গলবার কলকাতা সহ গাঙ্গেয়বঙ্গে বৃষ্টি খুব একটা বেশি সমস্যায় ফেলবে না। বুধ এবং বৃহস্পতিবার আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। যদিও রবিতে তৃণমূলের ‘পয়মন্ত’ একুশে জুলাই-এর বৃষ্টি ভিজবে মহানগরী।

আবহাওয়া দফতরের কর্তারা বলছেন বর্তমানে নাগাল্যান্ড ও গুজরাটে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সব চেয়ে বেশি থাকবে। ১৯ জুলাই থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সেক্ষেত্রে উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে।

 


Related articles

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...