Tuesday, May 12, 2026

দার্জিলিংয়ের শহিদ ক্যাপ্টেন ব্রিজেশকে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সেনার দলের নেতৃত্ব দিচ্ছিলেন ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। সেনাবাহিনীর দুই সিপাই, এক ল্যান্সনায়েকের সঙ্গে শহিদ হন ব্রিজেশও। তরুণ শহিদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

ব্রিজেশের মৃত্যুতে দুঃখপ্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ব্রিজেশ থাপা, দার্জিলিংয়ের একজন তরুণ সেনা আধিকারিক জম্মু ও কাশ্মীরে কর্তব্য পালনের সময় প্রাণত্যাগ করেছেন, এই ঘটনায় গভীরভাবে শোকাহত। আমার শ্রদ্ধাজ্ঞাপন করি।”

মাত্র পাঁচবছরের সেনা জীবন কাটানো ২৭ বছরের ব্রিজেশকে হারিয়ে চোখের জল অনেক কষ্টে আটকাচ্ছেন মা নীলিমা থাপা। তবে ছেলে দেশের জন্য প্রাণ বিসর্জন দেওয়ায় তিনি গর্বিত। তাঁর বারবার মনে পড়ছে হাসিখুশি স্বভাবের ব্রিজেশের কথা। ছেলের শহিদ হওয়ার পরে সরকারের পক্ষ থেকে কড়া প্রত্যুত্তর দাবি করছেন তিনি।

Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...