Monday, May 18, 2026

মিথ্যে বয়ানে পুলিশের চাপ! সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে চাঞ্চল্যকর দাবি অভিযুক্তের

Date:

Share post:

চাপ দিয়ে মিথ্যে বয়ান দিতে বাধ্য করেছিল পুলিশ। আদালতে হঠাৎ সাংবাদিক গৌরি লঙ্কেশ খুনে অন্যতম অভিযুক্ত মাদেতিরা থিম্মাইয়া দাবি করেন তাঁকে চাপ দিয়ে অরেক অভিযুক্ত বাঙ্গেরার নামে একাধিক তথ্য জানার দাবি করানো হয়। ২০১৮ সালে দেওয়া নিজের বয়ান আদালতে অস্বীকার করেন মাদেতিরা।

সম্প্রতি কর্নাটক কন্ট্রোল অফ অর্গানাইজড অ্যাক্টের বিশেষ আদালতে নিজের ছয় বছর আগে দেওয়া বয়ানের পুরো উল্টো দাবি করেন মাদেতিরা। তিনি ২০১৮ সালে বলেছিলেন অভিযুক্ত বাঙ্গেরা মহারাষ্ট্রের কয়েকজন যুবকের সঙ্গে যোগাযোগ রাখছেন ও তাঁরা মাদেতিরার অফিসে মাঝেমাঝে আসেন বলে যে বয়ান তিনি দিয়েছিলেন, এখন সেই বয়ান তিনি অস্বীকার করেন। এমনকি দাবি করেন, তাঁকে ২০১৮ সালে পুলিশ ও সিআইডি-র হুমকির মুখেও পড়তে হয়।

অন্যদিকে মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট এই ঘটনায় অভিযুক্ত তিনজনের জামিন মঞ্জুর করে। ২০১৭ সালের খুনের এই ঘটনায় তদন্তের ফলাফলের দেরির দাবি তুলে জামিনের আবেদন করা হলে নায়ক নামের এক অভিযুক্তের জামিন মঞ্জুর হয়েছিল। সেই সূত্র ধরেই প্রায় ছয়মাস পরে আরও দুইজনের জামিন মঞ্জুর করল হাইকোর্ট।

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...