Thursday, April 23, 2026

ডোডার জঙ্গলে চলছে গুলির লড়াই! জঙ্গিদের খোঁজে চিরুনী তল্লাশি চালিয়েও ব্যর্থ সেনা 

Date:

Share post:

ডোডায় (Doda) জঙ্গি হামলার পর এখনও সেনা-জঙ্গি গুলির লড়াই জারি রয়েছে। মঙ্গলবার রাতে কালাহান ভাটায় প্রথমে সংঘর্ষ হয়। এরপর রাত দুটো নাগাদ ফের দেসার জঙ্গলে ভারতীয় সেনার (Indian Army) সঙ্গে লড়াই হয় জঙ্গিদের। যদিও এই এনকাউন্টারে হতাহতের কোনও খবর মেলেনি। এদিকে মঙ্গলবার রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায় বলে খবর। এরপর রাত কাটলে বুধবার সকালে দিনের আলোয় ফের জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যে সেনাবাহিনীকে সাহায্য করতে হেলিকপ্টার নামানো হয়েছে। নিয়ে আসা হয়েছে কমান্ডোও‌।

জঙ্গিরা এলাকায় লুকিয়ে আছে খবর পেয়ে রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) পুলিশ যুগ্মভাবে দেসার জঙ্গলের ৫৫ কিলোমিটার জুড়ে তল্লাশি অভিযান চালায়। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের বেশ কয়েকজন জঙ্গি এখানে লুকিয়ে রয়েছে বলে খবর। তবে ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও জম্মুর ডোডায় ঘাতক-জঙ্গিদের কাবু করতে ব্যর্থ বাহিনী। তবে জম্মু-কাশ্মীরে লাগাতার জঙ্গি হামলা নিয়ে রাজনৈতিক দলগুলি কাঠগড়ায় তুলছে পুলিশের মহানির্দেশক রশ্মিরঞ্জন সোয়াইনকে। তিনি ওড়িশা ক্যাডারের আইপিএস সোয়াইন জম্মু-কাশ্মীরের গোয়েন্দা বিভাগেরও প্রধান। সম্প্রতি তিনি বলেন, উপত্যকার মূল স্রোতের রাজনৈতিক দলগুলি এবং আঞ্চলিক দলগুলি কাশ্মীরে অনুপ্রবেশে পাকিস্তানকে সুবিধা করে দেয়। কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন কিছু নয় বা বিতর্কিত বিষয়ও নয়। সোয়াইনের এই মন্তব্যের পরেই ভূস্বর্গ অশান্ত হয়ে ওঠে।

এদিকে, বুধবার মহরম উপলক্ষে কড়া নিরাপত্তা শ্রীনগর-সহ গোটা কাশ্মীরে। শ্রীনগরে মহরমের মিছিলে প্যালেস্টাইনপন্থী ও ইজরায়েল-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ তাদের পাকড়াও করেছে।


Related articles

ভোটের বঙ্গে চড়ছে পারদ, উর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা দক্ষিণবঙ্গে!

রাজ্যে আজ প্রথম দফার নির্বাচন (West Bengal Election)। গণতান্ত্রিক উৎসবের দিনেই চোখ রাঙাচ্ছে প্রকৃতি (Weather update)। একদিকে দক্ষিণবঙ্গের...

প্রথম দফা নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, পরিস্থিতির দিকে নজর তৃণমূলের শীর্ষ নেতৃত্বের

বৃহস্পতিবার সকাল সাতটা থেকে রাজ্যের ১৫২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে প্রথম দফার ভোট উৎসব। সময় যত গড়িয়েছে...

বাংলার বিধানসভা ভোট দেখতে রাজ্যে ১৭ দেশের প্রতিনিধি দল

বাংলার বিধানসভা নির্বাচনের আবহে এবার আন্তর্জাতিক নজরদারি। বাংলার বিধানসভা ভোট খতিয়ে দেখবেন জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission) বিদেশি 'অতিথি'...

নির্বাচনী প্রচারে আজ ভবানীপুর-যাদবপুরে মমতা, মেটিয়াবুরুজে জনসভা অভিষেকের

আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল থেকে চলছে ভোটগ্রহণ পর্ব। একদিকে যেমন ১৫২ টি কেন্দ্রের দিকে নজর...