Wednesday, May 13, 2026

কেরলের মন্দিরে প্রবেশে বাধা পেয়ে চরম হতাশ বিদেশিনী, কর্তৃপক্ষকে তোপ কংগ্রেসের

Date:

Share post:

হিন্দু (Hindu) বলেও মেলেনি রেহাই। শুধুমাত্র ভারতীয়দেরই (Indians) সেখানে প্রবেশাধিকার মিলবে। এমন আজব যুক্তি দেখিয়ে এক বিদেশিনীকে মন্দিরে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ। কেরলের (Kerala) এক মন্দিরের (Temple ) বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, জাত ও ধর্মের দোহাই দিয়ে ওই বিদেশিনীকে (Forgeiners) মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। সম্প্রতি সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ওই বিদেশিনীর সমস্ত অভিযোগ মান্যতা পাচ্ছে। চাঞ্চল্যকর ভিডিও সামনে আসতেই সরব কংগ্রেস। কংগ্রেস নেতা কার্তি চিদম্বরম কেরলের পদ্মনাভস্বামী মন্দিরের বিরুদ্ধে সরব হয়েছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, শাড়ি পরেই হবু বরের সঙ্গে মন্দিরে গিয়েছিলেন বিদেশিনী। মনে প্রবল আশা ছিল বিগ্রহ দর্শন করবেন। তবে পুজো দেওয়া তো দূর, মন্দিরের ভিতরেই প্রবেশ করতে পারেননি তিনি। মন্দিরের দরজার সামনেই নিরাপত্তারক্ষীরা তাঁকে বলেন, শুধুমাত্র ভারতীয়দেরই এই মন্দিরে প্রবেশের অনুমতি রয়েছে। সেই সময় তাঁর বাগদত্তা জানান, তিনি একজন ভারতীয়। বিদেশিনীর সঙ্গে তাঁর বাগদানও সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবেন তিনি। কিন্তু এসব জানার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এরপর মন্দিরে প্রবেশের অনুমতি না পেয়ে তাঁরা মন্দির কর্তৃপক্ষের অফিসে যান কথা বলতে গেলে তাঁদের জানানো হয়, মন্দির চত্বরে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে আপলোড করেছেন হরপ্রীত সিং নামে এক ব্যক্তি। মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। এই সময় ভিডিয়োটি নজরে আসে কংগ্রেস নেতা কার্তি চিদম্বরমেরও। ভিডিয়োটি শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, কেন কোনও ধর্মীয় স্থানে একজনকে প্রবেশে বাধা দেওয়া হবে? অন্যদিকে ভিডিয়োতে বিদেশিনীকে বারবার বলতে শোনা যায়, তিনি একজন হিন্দু। তা সত্ত্বেও মন্দির কর্তৃপক্ষ তাঁকে সার্টিফিকেট দেখাতে বলে। তাঁর কথায়, মন্দির কর্তৃপক্ষ বর্ণ বিদ্বেষী। ওই মন্দিরে পুজো দেওয়ার জন্যই তিনি শাড়ি কিনেছিলেন ও তা পরেছিলেন। এমনকী ভ্রমণের একদিন বাড়ান ওই মন্দির দর্শনের জন্যই। ভিডিয়োতে বিদেশিনী প্রশ্ন, ‘ভগবানের সামনে কে বসে রয়েছেন যিনি বলেছেন আমরা প্রবেশ করতে পারব না?’ তাঁর প্রশ্ন, এভাবে ঘৃণার জন্ম দেওয়া হচ্ছে না?’ তবে মন্দির কর্তৃপক্ষের এমন আচরণের তীব্র নিন্দা করেছেন নেটিজেনরা।


Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...