Monday, May 18, 2026

ডবল ইঞ্জিন রাজ্যে লক আপে আদিবাসী যুবকের মৃত্যু! ‘নজিরবিহীন’ প্রতিবাদ আত্মীয়দের

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্যে (Double Engine) ফের আদিবাসীদের উপর নির্মম অত্যাচারের অভিযোগ! ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু ঘিরে উত্তাল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভূক্ত আদিবাসী সম্প্রদায় পারধি গোষ্ঠীর ওই যুবকের নাম দেব পারধি। পরিবারের অভিযোগ, মধ্যপ্রদেশের গুনা এলাকায় পুলিশি হেফাজতে (Police Custody) মৃত্যু হয়েছে দেবের। এরই প্রতিবাদে জেলাশাসকের দফতরে নগ্ন হয়ে প্রতিবাদ দেখান তাঁরা।

স্থানীয় সূত্রে খবর, মৃত দেব পারধি গত রবিবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু বরযাত্রী নিয়ে শোভাযাত্রা করে যাওয়ার সময় চুরির অভিযোগে রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। গ্রেফতার করা হয় দেবের কাকা গঙ্গারাম পারধিকেও। এদিকে রবিবার রাতেই দেবের পরিবারকে পুলিশের তরফে খবর দেওয়া হয়, তাঁর মৃত্যু হয়েছে। এদিকে আচমকা দেবের মৃত্যুর খবর চাউর হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর আত্মীয় এবং গ্রামবাসীরা। পুলিশের তরফে দাবি করা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেবের। কিন্তু, দেবের পরিবার অবশ্যে পুলিশের এই দাবি মানতে নারাজ। তাঁদের সন্দেহ, পুলিশি হেফাজতে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর তার জেরেই মৃত্যু হয়েছে দেবের। তাঁর কাকা গঙ্গারামকেও বেধড়ক মারধর করেছে পুলিশ। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

তবে মঙ্গলবার দেবের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে অভিযুক্তদের শাস্তি চেয়ে মঙ্গলবার জেলাশাসকের দফতরে হাজির হন আত্মীয়স্বজন এবং গ্রামবাসীরা। তবে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায় যখন দেব পারধির পরিবারের মহিলারাও নগ্ন হয়ে প্রতিবাদ দেখাতে শুরু করেন। কেউ কেউ জেলাশাসকের অফিসে শুয়ে পড়েও প্রতিবাদ জানান। পুলিশ বিক্ষোভকারীদের অফিস চত্বর থেকে সরাতে গেলে হাতাহাতি বেঁধে যায় মৃতের আত্মীয়দের সঙ্গে। পুলিশের সঙ্গে তাঁদের ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি শুরু হয়। কয়েক জন মহিলা আহত হন। কারও মাথা ফেটে যায়, কারও হাতে চোট লাগে।


Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...