Wednesday, May 13, 2026

বিহার গ্যাংস্টার সুবোধের জেল, বাড়ল না সিআইডি হেফাজত

Date:

Share post:

১৪ দিনের সিআইডি হেফাজত শেষে জেলে গেলেন বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং। রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে তাকে নিজেদের হেফাজতে নিয়েছিল সিআইডি। সেই সময়ই তদন্তে উঠে আসে রাজ্যে একাধিক ডাকাতি, গুলি চালানোর ঘটনার মাস্টারমাইন্ড এই বিহার ডন। সেই জন্য ফের তাকে হেফাজতে নেওয়ার আবেদন করবে সিআইডি।

রানিগঞ্জের অপরাধের ঘটনায় ১৪ দিন সুবোধ সিংকে জেরা করে একাধিক অপরাধের সঙ্গে তার সংযোগের উদাহরণ পায় সিআইডি। বেলঘরিয়ার রথতলায় BT রোডের ওপর ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা, ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকতকেও তোলা চেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ায় সুবোধের যোগ পায় তদন্তকারীরা। তবে বুধবার আসানসোল আদালতে হেফাজতে নেওয়ার জন্য বড়সড় সওয়াল করেনি সিআইডি। তার ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে আদালত।

তবে ফের সুবোধকে আদালতের তোলার আগে হেফাজতের প্রস্তুতি নেবে সিআইডি। সেই সঙ্গে তার অন্যতম সাগরেদ রোশন ওরফে তাঁতিয়াকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...