Thursday, May 14, 2026

ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদী হামলা! IED বিস্ফোরণে শহিদ ২ জওয়ান, জখম চার 

Date:

Share post:

মহারাষ্ট্রের গড়চিরোলির পর এবার ছত্তিশগড়ের (Chattisgarh )বীজাপুর (Bijapur)। ২৪ ঘণ্টাও কাটেনি মহারাষ্ট্রে (Maharashtra) গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১২ মাওবাদী। এরই মধ্যে এল দুঃসংবাদ, বৃহস্পতিবার ছত্তিশগড়ের বিজাপুর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর আইইডি হামলা মাওবাদীদের। বিস্ফোরণে শহিদ হয়েছেন যৌথবাহিনীর দুই জওয়ান। গুরুতর আহত আরও ৪। জেলার সরকারি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে খবর।

শহিদ জওয়ানরা হলেন ছত্তিশগড় টাস্ক ফোর্সের হেড কনস্টেবল ভরত লাল সাহু এবং কনস্টেবল সতের সিং। মাওবাদীদের খোঁজে জোর কদমে চলছে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও সিরিপিএফ এর যৌথবাহিনী। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এই আইইডি ব্লাস্টটি ঘটেছে বুধবার রাতে তারেম থানা এলাকার অন্তর্গত মন্দিমার্কার জঙ্গলে এই আইইডি বিস্ফোরণ ঘটে।

সূত্রের খবর, এদিন মাওবাদী দমন অভিযান সেরে ফেরার পথে বিস্ফোরণের কবলে পড়ে প্রাণ হারান দুই জওয়ান। এছাড়াও গুরুতর আহত হয়েছেন পুরুষোত্তম নাগ, কোমল যাদব, সিয়ারাম সোরি এবং সঞ্জয় কুমার নামে আরও চার জওয়ান। তবে সকলকেই এয়ারলিফ্ট করে রায়পুরে নিয়ে আসার বন্দোবস্ত করা হচ্ছে বলে খবর।


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...