Tuesday, June 23, 2026

সন্দেশখালি নিয়ে লম্ফঝম্ফ, পর্যালোচনা বৈঠকে দেখা নেই মোদির ‘বাহাদুর বেটি’ রেখা পাত্রর

Date:

Share post:

লোকসভা ভোটে ভরাডুবির পর গতকাল, বুধবার সায়েন্স সিটিতে বিপর্যয়ের পর্যালোচনা বৈঠকে বসেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। ছিলেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্বও। কিন্তু সেই দেখা গেল না বিজেপির ‘দুর্গা’ সন্দেশখালির রেখা পাত্রকে (Rekha Patra)। জয়ী কিংবা পরাজিত, অন্যান্য লোকসভা আসনের প্রার্থীরা উপস্থিত থাকলেও কেন ছিলেন না মোদির ‘বাহাদুর বেটি’ রেখা, তা নিয়ে জোর শুরু হয়েছে চর্চা হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমুলও।

লোকসভা ভোটের আগে সন্দেশখালি কাণ্ডে কত লম্ফঝম্ফ! কত আন্দোলন, আর সেই আন্দোলনের “মুখ” রেখা পাত্র কিনা বেপাত্তা! রেখা পাত্রকে (Rekha Patra) বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটপ্রচারে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন। নিজে তিনি রেখা পাত্রকে ফোন করে কথা বলেন। জনসভায় রেখাকে ‘বাহাদুর বেটি’ বলেও সম্বোধন করেন প্রধানমন্ত্রী। কিন্তু গণনার পরই বসিরহাটের ভাড়া বাড়ি ছেড়ে সল্টলেকে আশ্রয় নিয়েছেন রেখা। কর্মীদের খোঁজ পর্যন্ত নেননি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, গতকাল বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল পদাধিকারীদের পাশাপাশি প্রার্থীদের। কিন্তু বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে সেখানে দেখা যায়নি। ভোটের আগে বিভিন্ন জায়গায় রেখাকে ‘তারকা প্রচারক’ হিসেবে হাজির করা হলেও নির্বাচন শেষ হতে না হতেই নেতৃত্বের সেই ভাবনা উধাও। এদিন কলকাতার এই সভায় তাঁর গরহাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই। এ নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থীর ফোনও বন্ধ ছিল দিনভর।

আরও পড়ুন: সিপিএম নেতার ভেড়িতে গা ঢাকা, অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...